ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

‘বিকল্প নোবেল’ পুরস্কার জিতলেন গ্রেটা থানবার্গ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯ ২১৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

সুইডেনের কিশোরী জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থানবার্গসহ চারজন ‘বিকল্প নোবেল’ খ্যাত জীবিকার অধিকার (রাইট লাইভলিহুড) অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন।

পুরস্কার প্রদানকারী কর্তৃপক্ষ জানায়, জলবায়ুর প্রভাব মোকাবেলায় জরুরি ভিত্তিতে বৈজ্ঞানিক তত্ত্বের প্রতিফলনে উৎসাহ ও বিস্তারের দাবি জানানোর স্বীকৃতিস্বরূপ থানবার্গকে এ স্বীকৃতি দেয়া হয়। খবর এপির

প্রসঙ্গত, গত সোমবার নিউইয়র্কে দিনব্যাপী জাতিসংঘের জলবায়ু সম্মেলনে প্রায় ৬০ জন বিশ্ব নেতার উপস্থিতিতে আবেগঘন ও উত্তেজিত কণ্ঠে বক্তব্য রাখেন ১৬ বছর বয়সী এ কিশোরী। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যর্থতার জন্য বিশ্ব নেতাদের তীব্র ভাষায় নিন্দা করেন তিনি।

বিশ্বজুড়ে সাড়া ফেলা এ কিশোরী পরিবেশবাদীর ডাকে বিভিন্ন দেশের নানা বয়স ও শ্রেণি-পেশার প্রায় অর্ধকোটি মানুষ পরিবেশ রক্ষার আন্দোলনে জড়ো হয়েছেন। থানবার্গ এখন বিশ্বের পরিচিত মুখ।

নোবেল পুরস্কার থেকে নিজেকে বঞ্চিত মনে করা সুইডিস-জার্মান জনদরদী জ্যাকব ভন এক্সকাল ১৯৮০ সালে রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড চালু করেন। থানবার্গসহ পুরস্কারপ্রাপ্ত চারজনই ১ মিলিয়ন ক্রোনার করে পাবেন।

২০১৯ সালে থানবার্গের সাথে পুরস্কারপ্রাপ্ত অন্য তিনজন হলেন- অ্যামাজন বন ও তার জনগণকে সুরক্ষার জন্য ব্রাজিলের আদিবাসী সংগঠন দভি কোপেনাওয়া ও হুতুকারা অ্যাসোসিয়েশন, পশ্চিম সাহারা অঞ্চলে অবিচল অহিংস কর্মকাণ্ডের জন্য মরক্কোর আমিনাতোউ এবং চীনে নারী অধিকার রক্ষায় কাজ করা চীনা আইনজীবী জুও জিয়ানমেই।

আগামী ৪ ডিসেম্বর স্টকহোমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গ্রেটাসহ অন্যান্যদের এ পুরস্কার প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘বিকল্প নোবেল’ পুরস্কার জিতলেন গ্রেটা থানবার্গ

আপডেট সময় : ০৯:৩২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯