ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জে সাংবাদিককে পেটাল ছাত্রলীগ নেতারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৯৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি; 

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে ছাত্রলীগ নেতাদের হামলায় আহত হয়েছেন ওই কলেজের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং নিউজ পোর্টাল প্রেস নারায়ণগঞ্জের চিফ রিপোর্টার সৌরভ হোসেন সিয়াম।

শনিবার দুপুরে প্রাণিবিদ্যা বিভাগের ভেতরে হামলার এ ঘটনা ঘটে। খবর পেয়ে সহকর্মী ও পুলিশ গিয়ে সৌরভকে উদ্ধার করে নিয়ে আসেন। এ ঘটনায় বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে হামলার শিকার সিয়াম সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে সিয়াম বলেন, গতকাল সকালে তিনি তৃতীয় বর্ষের ফরম ফিলআপের জন্য কলেজের চতুর্থ তলায় সংশ্নিষ্ট বিভাগে যান। সেখানে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের প্রচার সম্পাদক পিয়াস প্রধান, সহসম্পাদক তামিম, উপ-সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান প্রিন্স, তোলারাম কলেজ ছাত্র সংসদের নেতা পরিচয়দানকারী শাহরিয়ার পরশ হৃদয়, সার্থক হোসেন তোফাসহ আরও ১০-১২ জন যুবক তাকে মারধর করেন। চলে যাওয়ার সময় তাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়।

সিয়ামের অভিযোগ, তিনি অনলাইন নিউজ পোর্টাল প্রেস নারায়ণগঞ্জে সাংবাদিকতা করেন। এ নিয়ে ছাত্রলীগের একটি পক্ষ তার ওপর ক্ষুব্ধ। এ কারণেই গত বছরের ২৩ এপ্রিল তাকে মারধর করা হয়েছিল।

তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও মহানগর ছাত্রলীগের সভাপতি রিয়াদ প্রধান বলেন, ঘটনাটি তিনি পরে শুনেছেন। ঘটনার সঙ্গে কারা জড়িত তিনি জানেন না। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে তাতে তার সমর্থন থাকবে।

কলেজের অধ্যক্ষ বেলা রানী সিংহ বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নারায়ণগঞ্জে সাংবাদিককে পেটাল ছাত্রলীগ নেতারা

আপডেট সময় : ০৯:২৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯