ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

যশোরে ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯ ২২৫ বার পড়া হয়েছে

যশোর ব্যুরো;

মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রলীগের নেতা গোলাম রব্বানী (২৬)কে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ১০টার দিকে যশোর শহরের রেজিস্ট্রি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।

তিনি যবিপ্রবি শহীদ মশিয়ুর রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের ছাত্র। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়।

এ ছাড়া সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার পাঁচ নম্বর আসামি গোলাম রব্বানী।

যশোর পুরনো কসবা পুলিশ ফাঁড়ির এসআই সুকুমার কুণ্ড জানান, শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার রঘুরামপুর এলাকার আমির হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন ইমন নামে এক যুবক শহরের রেজিস্ট্রি অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন গোলাম রব্বানী ও তার আরেক সহযোগী পথচারী ইমনের একটি মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

যশোরে ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী আটক

আপডেট সময় : ০৮:১৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯