ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

দুই পীরজাদার দ্বন্দ্বে আটরশিতে ১৪৪ ধারা জারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯ ২১৭ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি | 
ফরিদপুরের আটরশিতে বিশ্ব জাকের মঞ্জিলের পীরের দুই ছেলের দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। বিশ্ব জাকের মঞ্জিল সংলগ্ন ফরিদপুর স্পিনিং মিল অভ্যন্তরে এক ভাই পৃথক হেলিপ্যাড নির্মাণ করতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। সার্বিক শান্তি শৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। আজ সকাল থেকে সেখানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

জানা গেছে, আটরশী হুজুরের বড় সন্তান মাহফুজুল হক মুজাদ্দেদীর আম মোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) বলে জনৈক শহিদুল ইসলাম শাহিন বাদী হয়ে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে একটি মামলা করেন। মামলায় জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়াসহ আরও কয়েকজনকে আসামি করা হয়। ওই মামলার আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার পর থেকে ফরিদপুর স্পিনিং মিল এলাকায় ১৪৪ ধারা জারি করা হয় এবং পুলিশ মোতায়েন করা হয়।

সদরপুর থানার ওসি সৈয়দ লুৎফর রহমান বলেন, এটি আসলে জনতার জন্য প্রয়োগকৃত কোনো ১৪৪ ধারা নয়। পারিবারিক সম্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে সৃষ্ট উত্তেজনার কারণে সেখানে এই সিদ্ধান্ত জারি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দুই পীরজাদার দ্বন্দ্বে আটরশিতে ১৪৪ ধারা জারি

আপডেট সময় : ০৯:১৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯