ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর ওপর ছাত্রলীগ নেতার হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯ ২৩৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ; 
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদের দাবি করা পাঁচ লাখ টাকা চাঁদা না দেয়ায় মেহেদি হাসান নামে এক বালু ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ী মেহেদী হাসান বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন।

আহতরা হলেন- মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামের মজিবুরের ছেলে বালু ব্যবসায়ী মেহেদি হাসান, তার চাচি সুমি আক্তার, ফুফু শিল্পী আক্তার, চাচা মহসিন মিয়া ও চাচাতো ভাই তাবারক হোসেন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

বালু ব্যবসায়ী মেহেদি হাসান জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামে একটি বড় পুকুর ও নালা ভরাটের ঠিকাদারির কাজ পান তিনি। ২০ দিন আগে ওই বালু ভরাটের কাজ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন দমদমা গ্রামের মিলন মিয়ার ছেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ। গতকাল সোমবার ব্যবসায়ী মেহেদি হাসান গোহাট্টা গ্রামে তার চাচা মহসিন মিয়ার দোকানে বসে থাকাবস্থায় হাসান রাশেদ তার দাবিকৃত চাঁদা পুনরায় দিতে বলেন।

মেহেদী হাসান টাকা দিতে অস্বীকৃতি জানালে হাসান রাশেদের নেতৃত্বে তার সহযোগী মোস্তাফিজুর রহমান কাজল, সজিব, জামাল, সুমন ও সানিসহ ২০-২৫ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের হাত থেকে মেহেদি হাসানকে উদ্ধার করতে তার চাচি সুমি আক্তার, ফুফু শিল্পী আক্তার, চাচা মহসিন মিয়া ও চাচাতো ভাই তাবারক হোসেন ছুটে আসলে তাদেরকেও এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক জখম করেন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

অভিযুক্ত সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, চাঁদাবাজির অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর ওপর ছাত্রলীগ নেতার হামলা

আপডেট সময় : ০৯:১৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯