ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

বাগেরহাটে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১৯৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে উত্তম কুমার বসু (৩৮) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৮টার দিকে উপজেলার আট্টাকি কুন্ডুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত উত্তম কুমার বসু উপজেলার আট্টাকি কুন্ডুপাড়া এলাকার মৃত অনীল বসুর ছেলে। তিনি ফকিরহাট বাজারে সার-কীটনাশকের ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে কুন্ডুপাড়া এলাকায় উত্তম কুমারের বাড়ির পাশের সড়কে গুলিবিদ্ধ অবস্থায় উত্তম কুমার বসুকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার সঞ্জয় কুমার বলেন, স্থানীয়রা মৃত অবস্থায় উত্তম কুমারকে হাসপাতালে নিয়ে আসেন। তার পিঠের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে।

ফকিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মো. খায়রুল আনাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাগেরহাটে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৯:০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯