ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

চাঁদাবাজির অভিযোগে মহিলা আ.লীগ নেত্রী বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৯৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি নাটোর

চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ, প্রতারণা ও নৈতিক স্খলনের অভিযোগে নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম আরা শিল্পীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও তাকে দলের সাধারণ সদস্যপদ থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

গতকাল রোববার (২২ সেপ্টেম্বর) জেলা মহিলা আওয়ামী লীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ ও সাধারণ সম্পাদক বিউটি আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযুক্ত শামীম আরা শিল্পী ক্ষমতার দাপটে শহরের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজি, অর্থ ধার নিয়ে ফেরত না দেয়া, চাকরি দেয়ার নামে অর্থ আত্মসাৎ, নিকট আত্মীয়দের থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়, দলীয় কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, আপত্তিকর কথাবার্তাসহ নানা প্রকার মানহানিকর কাজে লিপ্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ নিয়ে সংগঠন ও দলের পক্ষ থেকে সতর্ক করার পর তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। সম্প্রতি শহরের এক ব্যক্তির সঙ্গে অনৈতিক কাজে জড়িত হওয়ার ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখতেও মহিলা আওয়ামী লীগের কর্মীবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চাঁদাবাজির অভিযোগে মহিলা আ.লীগ নেত্রী বহিষ্কার

আপডেট সময় : ১০:১৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯