ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

বগুড়ার টাউন ক্লাবে অভিযান, সম্পাদকসহ গ্রেফতার ১৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:১১ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৯১ বার পড়া হয়েছে

বগুড়া ব্যুরো

বগুড়ার টাউন ক্লাবে অভিযান চালিয়ে ক্লাবের সাধারণ সম্পাদকসহ ১৫ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে শহরের জিরোপয়েন্ট সাতমাথার টেম্পল রোডে ঐতিহ্যবাহী টাউন ক্লাবে এ অভিযান চালায় পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে সামান্য কিছু টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে রাত সাড়ে ৯টায় ক্লাবে তালা দেয়া হয়।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা ও এসআই রহিম উদ্দিন জানান, শহরের সাতমাথায় টাউন ক্লাবে জুয়া খেলা চলছে, গোপনে এমন খবর পেয়ে ওই ক্লাবে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালানোর চেষ্টা করেন।

সেখান থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ এক হাজার ৬০০ টাকাসহ ১৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। জুয়া পরিচালনার অভিযোগে ক্লাবের সাধারণ সম্পাদক শামীম কামালকেও গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশের অভিযান টের পেয়ে অনেক রাঘববোয়াল টাকাসহ পালিয়ে যেতে সক্ষম হন বলে প্রত্যক্ষদর্শীরা বলেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বগুড়ার টাউন ক্লাবে অভিযান, সম্পাদকসহ গ্রেফতার ১৫

আপডেট সময় : ১০:৫২:১১ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯