ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

একরাতে ৪ ছাত্রীর বিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৭:২১ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলায় একরাতে চার ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছেন সদর উপজেলার সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। একই সঙ্গে বরের বাবা ও কনের বাবাকে জরিমানা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বিয়েগুলো বন্ধ করা হয়।

এতে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের টুকরা ছোনগাছা গ্রামের একাদশ শ্রেণির ছাত্রী সুমাইয়া খাতুন আঁখি (১৬), পৌরসভার কোবদাসপাড়ায় একাদশ শ্রেণির ছাত্রী মোছা. হাসি খাতুন (১৬), খোকশাবাড়ী ইউনিয়নের শৈলাবাড়ী গ্রামে অষ্টম শ্রেণির ছাত্রী আয়শা খাতুন (১৩) ও রতনকান্দি ইউনিয়নের পশ্চিম গজারিয়া গ্রামের নবম শ্রেণির ছাত্রী আমিনা খাতুন (১৪) বাল্য বিয়ে থেকে রক্ষা পেল।

সদর উপজেলার সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিয়েগুলো বন্ধ করা হয়। চারজন কনেই অপ্রাপ্তবয়স্ক। বাল্যবিয়েগুলো বন্ধ করে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রত্যেক ক্ষেত্রে কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেয়া হয়।

এ সময় পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

একরাতে ৪ ছাত্রীর বিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

আপডেট সময় : ০২:২৭:২১ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯