ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গণপূর্তের ইএম শাখা সার্কেল ৪: তত্ত্বাবধায়ক প্রকৌশলী তৈমুর আলমের দূর্নীতির কীর্তি! Logo সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন জাহাঙ্গীর শিকদার Logo প্রকল্প বণ্টনে অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগে গণপূর্ত সচিব নজরুলকে নিয়ে বিতর্কের ঝড়! Logo শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগ: কোটি টাকার চুক্তিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহজাহান আলী Logo কক্সবাজার উত্তর বন বিভাগে সীমাহীন ঘুষ–দুর্নীতির অভিযোগ Logo বটিয়াঘাটায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক: সংখ্যালঘু সম্প্রদায়ের নিরবিচ্ছিন্ন নিরাপত্তার আশ্বাস Logo গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কায়সার কবির ও ক্যাশিয়ার এনামুল হকের বিরুদ্ধে কোটি টাকার লুটপাটের অভিযোগ|| পর্ব – Logo বহুজাতিক প্রতিষ্ঠানের অর্থ অপব্যবহার: এশিয়াটিক থ্রি সিক্সটি ইস্যুতে হাইকোর্টে যাচ্ছে আইনজীদের সংগঠন  Logo বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের জ্যেষ্ঠ নেতার পদোন্নতি সহ পিআরএল: রয়েছে শত কোটি টাকার লুটপাটের অভিযোগ! Logo দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ এর জন্মদিন আজ

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৭৫ বার পড়া হয়েছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম মাসুদ পারভেজ ওরফে পারভেজ (৩৩)।

র‌্যাবের দাবি, নিহত মাসুদ পারভেজের নামে বিভিন্ন থানায় আটটি ডাকাতি, দুটি হত্যা এবং অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। তিনি উপজেলার বরমী গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বরমী ইউনিয়নের সাতখামাইর বাজারের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক (এএসপি) কামরুজ্জামান জানান, রাত আড়াইটার দিকে সাতখামাইর এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে বলে র‌্যাব গোপন সংবাদে জানতে পারে।

পরে র‌্যাবের একটি টহল দল ঘটনাস্থলে গেলে ডাকাতরা উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে।

র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে আক্রমণকারীরা পালিয়ে যায়। এ সময় সোহরাব হোসেন নামে র‌্যাবের একজন কনস্টেবল আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পরে ঘটনাস্থলে একজনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

নিহত মাসুদ পারভেজের নামে বিভিন্ন থানায় আটটি ডাকাতি, দুটি হত্যা এবং অস্ত্র আইনে একটিসহ মোট ১১টি মামলা রয়েছে। ঘটনাস্থলের আশপাশে থেকে একটি বিদেশি পিস্তল, ছয়টি শটগান ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদ হাসান জানান, বুধবার ভোর ৪টার দিকে মাসুদ পারভেজকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার দেহে গুলির আঘাত ও রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে।

শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

আপডেট সময় : ১০:১৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯