ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

শিক্ষকের যৌন নিপীড়নে অসুস্থ মাদরাসাছাত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯ ২৩৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিক্ষকের দ্বারা যৌন নিপীড়নে অসুস্থ হয়ে পড়েছে এক মাদরাসাছাত্রী। উপজেলার দুর্গাপুর এলাকার একটি মহিলা মাদরাসার শিক্ষক শওকত হোসেন রিপনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে নিপীড়নের শিকার ওই ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী মাদরাসাটিতে তালা ঝুলিয়ে দিয়েছে।

এদিকে ঘটনার পর থেকেই আন নূর ইসলামিয়া মহিলা মাদরাসা ও এতিমখানার অভিযুক্ত শিক্ষক শওকত হোসেন রিপন এবং প্রতিষ্ঠানটির পরিচালক আসমা বেগমসহ পরিচালনা পর্ষদের সদস্যরা পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর গ্রামের প্রবাসী আবুল হোসেন সম্রাট প্রায় পাঁচ বছর আগে আন-নূর ইসলামিয়া মহিলা মাদরাসা ও এতিমখানা চালু করেন। বর্তমানে তার স্ত্রী আসমা আক্তার মাদরাসাটি পরিচালনা করছেন। শিশু থেকে ৭ম শ্রেণি পর্যন্ত পাঠদান চলে ওই মাদরাসায়। সেখানে ১১ জন শিক্ষকের মধ্যে একজন পুরুষ শিক্ষক রয়েছেন।

মাদরাসাটিতে অধ্যয়নরত শতাধিক ছাত্রীর মধ্যে ৬০ জনই আবাসিক। সোমবার সকালে হঠাৎ করে এক শিক্ষার্থী (১৪) অসুস্থ হয়ে পড়ে। পরে মাদরাসার অন্য শিক্ষার্থীদের মাধমে শিক্ষক শওকত হোসেন রিপনের অপকর্মের কথা জানতে পেরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীকে উদ্ধার করে।

আখাউড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আরিফুল আমিন জানান, কয়েকজন ছাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, ওই শিক্ষক ছাত্রীদের স্পর্শকাতর স্থানে হাত দিতেন। এ ঘটনায় শিক্ষক শওকত হোসেন রিপন ও মাদরাসার পরিচালক আসমা বেগমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শিক্ষকের যৌন নিপীড়নে অসুস্থ মাদরাসাছাত্রী

আপডেট সময় : ১০:০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯