ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য Logo ঠিকাদারের মুখোশে ফরিদুল আলমের বিরুদ্ধে চাকরির প্রলোভনে কোটি টাকা লুটের অভিযোগ

পাথরঘাটায় কৃষককে খুঁটিতে বেঁধে নির্যাতন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২০৬ বার পড়া হয়েছে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

জমি নিয়ে বিরোধের জেরে বরগুনার পাথরঘাটায় কানন হাওলাদার নামের এক কৃষককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বেলা ১১টার দিকে কিরোনপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বেল্লালকে আটক করেছে পুলিশ। বেল্লাল উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কিরোনপুর গ্রামের লাল মিয়ার ছেলে।

পাথরঘাটা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজিব মৃধা বিটুল জানান, কাননের বোন কল্পনা হাওলাদার অনেক দিন আগে লাল মিয়ার কাছে জমি বিক্রি করেন। কেনা জমি মাপে কম দেওয়ায় এ নিয়ে স্থানীয়রা কয়েকবার শালিশ বৈঠকে বসে। বিষয়টি মীমাংসা না হওয়ায় সকালে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শাজাহান মিয়ার বরাত দিয়ে কাননকে ডেকে আনেন লাল মিয়ার ছেলে বেল্লাল। এসময় দু’জনের মধ্যে তর্কের এক পর্যায়ে  বেল্লাল ও তার ভাই রাব্বি কাননকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেন। পরে স্থানীয় আলফু নামের এক মাছ ব্যাবসায়ী তাকে উদ্ধার করে পাথরঘাটা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের কাছে পৌঁছে দেন।

পাথরঘাটা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অরুণ কর্মকার জানান, বিষয়টি নিয়ে আমি পরিষদের জরুরি বৈঠক ডেকেছি। সবার মতামত নিয়ে আমরা আইনি পদক্ষেপ নেব।

এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, অভিযুক্ত বেল্লালকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। অন্যদের আটক করতে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পাথরঘাটায় কৃষককে খুঁটিতে বেঁধে নির্যাতন

আপডেট সময় : ০৭:৪০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯