ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গণপূর্তের ইএম শাখা সার্কেল ৪: তত্ত্বাবধায়ক প্রকৌশলী তৈমুর আলমের দূর্নীতির কীর্তি! Logo সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন জাহাঙ্গীর শিকদার Logo প্রকল্প বণ্টনে অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগে গণপূর্ত সচিব নজরুলকে নিয়ে বিতর্কের ঝড়! Logo শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগ: কোটি টাকার চুক্তিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহজাহান আলী Logo কক্সবাজার উত্তর বন বিভাগে সীমাহীন ঘুষ–দুর্নীতির অভিযোগ Logo বটিয়াঘাটায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক: সংখ্যালঘু সম্প্রদায়ের নিরবিচ্ছিন্ন নিরাপত্তার আশ্বাস Logo গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কায়সার কবির ও ক্যাশিয়ার এনামুল হকের বিরুদ্ধে কোটি টাকার লুটপাটের অভিযোগ|| পর্ব – Logo বহুজাতিক প্রতিষ্ঠানের অর্থ অপব্যবহার: এশিয়াটিক থ্রি সিক্সটি ইস্যুতে হাইকোর্টে যাচ্ছে আইনজীদের সংগঠন  Logo বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের জ্যেষ্ঠ নেতার পদোন্নতি সহ পিআরএল: রয়েছে শত কোটি টাকার লুটপাটের অভিযোগ! Logo দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ এর জন্মদিন আজ

পাকিস্তানে পেট্রলের চেয়ে দুধের দাম বেশি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯ ২১৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

পাকিস্তানে দুধের দাম নাগালের বাইরে চলে যায় পবিত্র আশুরার দিন। এদিন পাকিস্তানের বড় শহরগুলোতে পেট্রোলের দামের থেকেও বেশি দামে বিক্রি হয় দুধ। ফলে মহরমের দিন দুধের জন্য সাধারণ মানুষের মধ্যে মুসলিম প্রধান দেশটিতে এক প্রকার হাহাকার পড়ে যায়।

পাকিস্তানের স্থানীয় সংবাদপত্রগুলো খবরে বলা হয়েছে, সিন্ধু প্রদেশের মূল শহর করাচিতে মহরমের দিন দুধের দাম প্রতি লিটার ১৪০ টাকায় বিক্রি হয়। মজার বিষয়টি হলো, দুধের থেকে এ দিন পেট্রোল ও ডিজেল সস্তায় বিক্রি হয়।

করাচিতে মহরমের দিন পেট্রোল-ডিজেলের দাম ছিল দুধের থেকে বেশ কয়েক টাকা কম। ডিজেলের দাম ছিল প্রতি লিটার ৯১ টাকা আর পেট্রলের দাম ছিল প্রতি লিটার ১১৩ টাকা। আর এদিন দুধ বিক্রি হয়েছে ১৪০ টাকা প্রতি লিটার।

তবে সিন্ধু প্রদেশের সব জায়গায় দুধের দাম এক ছিল না। এলাকা বিশেষ প্রতি লিটার ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হয়েছে।

এক সরকারি মুখপাত্র জানিয়েছেন, মহরমের দিন দুধের প্রচুর চাহিদার জন্যই এমন বেশি দামে বিক্রি হয়।

মহরমের সময় তাজিয়া নিয়ে যাত্রার সময় বিভিন্ন জায়গায় দুধ, ফলের রস ও ঠাণ্ডা জল বিতরণ করা হয়। তাই মহরমের দিন দুধের চাহিদা হঠাৎ করে বেড়ে যায়। চাহিদা বেড়ে যাওয়ায় দামও বেড়ে যায় অনেকটা। তবে এভাবে দুধের দাম পেট্রোল-ডিজেলের দামকে ওভারটেক করে যাওয়ায় সমস্যায় পড়েন অনেক সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পাকিস্তানে পেট্রলের চেয়ে দুধের দাম বেশি!

আপডেট সময় : ০৯:১৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯