ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৪ লাখ টাকা ঘুষ নিয়েও প্রতারণা করেছেন জেলার দেলোয়ার Logo নদীপথে নতুন গতি: সলিম উল্লাহর উদ্যোগে পুনরুজ্জীবনের পথে বিআইডব্লিউটিসি Logo সংরক্ষিত নারী আসনে আলোচনায় আসমা আজিজ Logo উপ-কর কমিশনারের তানজিনা’ র ১৫ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ Logo রপ্তানি ঘোষণার অমিল বন্ড তদারকিতে পুকুর চুরি: জেসি কামরুলের সহায়তায় কয়েকশ কোটি টাকা রাজস্ব আত্মসাৎ  Logo পাঁচ প্রকৌশলীর গাফিলতিতেই সংসদে মাইক অচল Logo রাজস্ব কর্মকর্তা মেহেদীর বিরুদ্ধে ঘুষ অনিয়মের অভিযোগে নড়েচড়ে দাঁড়াল দুদক: ছাত্রলীগের নেতা বহাল তবিয়তে! Logo কাস্টমসে আওয়ামী দোসর আজাদের রাজত্ব বহাল Logo মিরপুর বিআরটিএতে মালিকানা বদল সেবায় দালালচক্রের দৌরাত্ম্য: কাউন্টার কর্মকর্তাকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা

রাজবাড়ীতে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৮২ বার পড়া হয়েছে

রাজবাড়ী প্রতিনিধিঃ 
রাজবাড়ীর পাংশা উপজেলায় মৌড়াট ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪নং ওয়ার্ড সদস্য ও আওয়ামী লীগ নেতা শওকত আলী মণ্ডলকে (৪০) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাতে উপজেলার বাগদুলি বাজরে এ ঘটনা ঘটে।

নিহত শওকত আলী মণ্ডল মৌড়াট ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪নং ওয়ার্ডে সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার পশ্চিম বাগদুলি গ্রামের নাজির মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে উপজেলার বাগদুলি বাজরে শওকত আলী অবস্থান করছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাকে এলাপাতাড়ি পিটিয়ে আহত করে।

গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তী সময়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপতালে নেয়া হয়। সেখানে রাত ২টার দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌড়াট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামাণিক জানান, গত উপজেলা নির্বাচনে শওকত আলী নৌকার পক্ষে কাজ করেন। এ কারণে প্রতিপক্ষরা তাকে পিটিয়ে হত্যা করেছে।

পাংশা থানার ওসি আহসান উল্লাহ জানান, কে বা করা শওকত আলীকে হত্যা করেছে তা জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাজবাড়ীতে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০৯:৩১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯