ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

কারবালায় তাজিয়া মিছিলে পদদলিত হয়ে নিহত ৩১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯ ২৩৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

পবিত্র আশুরার দিনে ইরাকের কারবালায় তাজিয়া মিছিলের সময় পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

মঙ্গলবার কয়েক হাজার লোক তাজিয়া মিছিল নিয়ে ইমাম হোসেন (রা.) মাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ওয়াকওয়ে ধসে পড়লে আতঙ্ক তৈরি হয় এবং মানুষ দৌড়ানো শুরু করে। এতে পায়ের নিচে পড়ে যান অনেকে।

কালো পোশাক পড়ে শিয়া মুসলিমরা কারবালায় ইমাম হোসেনের মাজার অভিমুখে রওনা দিয়েছিলেন। অনেকেই নিজেদের শরীরে আঘাত করে ইমাম হোসেনের জন্য দুঃখ প্রকাশ করেন। বাগদাদসহ নাজাফ ও বসরা শহরেও একই ধরনের মিছিলের আয়োজন করা হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই শোকের মিছিলে কমপক্ষে ৩০ লাখ মানুষ অংশ নিয়েছিলেন।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেনের (র.) মৃত্যুবার্ষিকী পালনের অংশ হিসেবে এ মিছিলের আয়োজন করা হয়। ৬৮০ খ্রিস্টাব্দে ইয়াজিদের বাহিনীর হাতে কারবালায় নিহত হন তিনি।

Download Samakal App | Subscribe Youtube

বিষয় : ইরাক কারবালা তাজিয়া মিছিল ইমাম হোসেন (রা.)

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কারবালায় তাজিয়া মিছিলে পদদলিত হয়ে নিহত ৩১

আপডেট সময় : ০৯:১৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯