ঢাকা ০১:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিআরটিসিতে দুর্নীতির বরপুত্র চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা Logo শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ঘিরে সমালোচনার ঝড় Logo বরিশালে গণপূর্তে ঘুষ–চেক কেলেঙ্কারি! Logo ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটির কম্বল ও খাবার বিতরন Logo বাংলাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন করল ইউরোপীয় ইউনিয়ন Logo নাগরিক শোকসভা কাল: সঙ্গে আনতে হবে আমন্ত্রণপত্র Logo উত্তরায় হোটেলে চাঁদা চাওয়ায় সাংবাদিককে গণধোলাই Logo ৩০ লক্ষ টাকায় বনানী ক্লাবের সদস্য হওয়া দুর্নীতিবাজ কাস্টমস কমিশনার জাকিরের পুনর্বাসন Logo চমেকে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট স্থাপন করল দূর্বার তারুণ্য ফাউন্ডেশন Logo তারেক রহমানের সঙ্গে সম্পাদক-সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত

একই বাসায় একরাতে ২ তরুণীকে গণধর্ষণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৭৭ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
একরাতে একই বাসায় দুই তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। দুটি ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত একজন এখনো পলাতক রয়েছে।

সোমবার রাতে সাভারের আশুলিয়া উপজেলার উত্তর গাজীরচট ভূঁইয়াপাড়ার ফজল ভূঁইয়ার বাড়িতে এসব ধর্ষণের ঘটনা ঘটে। মঙ্গলবার উভয় ঘটনায় থানায় দুটি মামলা করা হয়েছে। দুই মামলায় চারজনকে আসামি করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- ফজল ভূঁইয়ার বাড়ির ম্যানেজার তুহিন আলম, কাইয়ুম ও সারজিল ইসলাম। গ্রেফতারকৃতরা উত্তর গাজীরচট এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, উত্তর গাজীরচট এলাকার ফজল ভূঁইয়ার বাড়ির ভাড়াটিয়া পোশাককর্মী তরুণীকে দীর্ঘ তিন মাস ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল কাইয়ুম নামে স্থানীয় এক ব্যক্তি। কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় বাড়ির ম্যানেজার তুহিনের সহায়তায় তরুণীকে ধর্ষণের পরিকল্পনা করে কাইয়ুম।

সোমবার রাতে ওই তরুণী ঘর থেকে বের হলে কৌশলে অচেতন করে একই বাড়ির অপর একটি কক্ষে নিয়ে যায় কাইয়ুম ও তুহিন। সেখানে তরুণীকে রাতভর গণধর্ষণ করে পালিয়ে যায় তারা। পরে ভুক্তভোগী তরুণী থানায় মামলা করলে অভিযান চালিয়ে কাইয়ুম ও তুহিনকে গ্রেফতার করে পুলিশ।

অপরদিকে, চাকরি দেয়ার কথা বলে আরেক তরুণীকে ফজল ভূঁইয়ার বাড়ির পরিত্যক্ত কারখানায় নিয়ে যায় সজল। সেখানে আরেকজনের সহযোগিতায় তরুণীকে আটকে রেখে গণধর্ষণ করে পালিয়ে যায় সজল। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী মামলা করলে অভিযান চালিয়ে সজলকে গ্রেফতার করে পুলিশ। তবে সজলের সহযোগীকে এখনো গ্রেফতার করা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফজিকুল ইসলাম বলেন, উভয় গণধর্ষণের ঘটনায় আশুলিয়া থানায় দুটি মামলা হয়েছে। দুই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত তিনজনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

একই বাসায় একরাতে ২ তরুণীকে গণধর্ষণ

আপডেট সময় : ০৯:১৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯