ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

৪ শিশুকে ধর্ষণ করলেন ৫৫ বছরের বৃদ্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯ ২২১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি বগুড়া

জলপাই খাওয়ানোর লোভ দেখিয়ে চার শিশুকে ধর্ষণ করেছেন জয়নাল আবেদীন (৫৫) নামে এক ভ্যানচালক। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। সেই সঙ্গে নির্যাতিত চার শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়ার ধুনট উপজেলায় এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মথুরাপুর বাজার এলাকা থেকে জয়নালকে আটক করা হয়। আটকের পর চার শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছেন ওই বৃদ্ধ ভ্যানচালক। আটক জয়নাল আবেদীন ধুনট উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জয়নাল আবেদীনের স্ত্রী ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন জয়নাল। ধর্ষণের শিকার ওই চার শিশু জয়নালের প্রতিবেশী। চার শিশুর মধ্যে দুজন তৃতীয় শ্রেণির ও দুজন প্রথম শ্রেণির ছাত্রী।

শুক্রবার দুপুরে তৃতীয় শ্রেণির দুই ছাত্রী জয়নালের বাড়িতে জলপাই কুড়াতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই দুই শিশুকে জলপাই খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করেন জয়নাল।

রোববার দুপুরে প্রথম শ্রেণির দুই ছাত্রী জয়নালের বাড়িতে জলপাই কুড়াতে যায়। এ সময় একই কৌশলে ওই দুই শিশুকেও ধর্ষণ করেন তিনি। এ সময় তারা কান্নাকাটি করলে ঘর থেকে বের করে দেন জয়নাল।

পরে বাড়িতে গিয়ে মা-বাবাকে বিষয়টি জানায় চার শিশু। এরপর জয়নালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে যান চার শিশুর মা-বাবা। ইউপি চেয়ারম্যান হারুন-অর রশিদের অভিযোগের ভিত্তিতে জয়নাল আবেদীনকে আটক করে পুলিশ।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অঙ্কিতা রব চৈতী বলেন, চার শিশুর শরীরে ধর্ষণের চিহ্ন আছে। তাদের প্রাথমিকভাবে চিকিৎসা চলছে।

এ বিষয়ে ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নাল আবেদীন ধর্ষণের কথা সত্যতা স্বীকার করেছেন। চার শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় দুটি মামলা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৪ শিশুকে ধর্ষণ করলেন ৫৫ বছরের বৃদ্ধ

আপডেট সময় : ০৯:১২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯