ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

রাজশাহীতে মোটরসাইকেল জব্দ করায় পুলিশকে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯ ২২২ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরীতে মোটরসাইকেল জব্দ করায় জয়রাম কুমার নামে পুলিশের এক সদস্যকে কুপিয়ে জখম করেছেন এক যুবক।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর ভাটাপাড়া এলাকার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কনস্টেবলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথার পেছনে ধারালো অস্ত্রের কোপ রয়েছে বলে নিশ্চিত করেছেন রাজপাড়া থানার ওসি শাহাদত হোসেন খান।

আহত কনস্টেবল জয়রাম কুমার রাজশাহী পুলিশ লাইনে কর্মরত। তিনি ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করছিলেন।

ওসি শাহাদত জানান, ট্রাফিক অফিসের পাশে ভেড়িপাড়া মোড়ে পুলিশ চেকপোস্ট বসায়। সেখানে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। সেই মোটরসাইকেলটি কনস্টেবল জয়কুমার ট্রাফিক অফিসে নিয়ে যান।

অফিসের ভেতর মোটরসাইকেলটি রাখার পর বের হলে ওই যুবক জয় কুমারকে হাঁসুয়া দিয়ে কোপ মারেন। এরপর জয় কুমারের কাছ থেকে লাল রঙের একটি হেলমেট কেড়ে নিয়ে পালিয়ে যান ওই যুবক।

ধারণা করা হচ্ছে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাকে ধরতে পুলিশের কয়েকটি টিম মাঠে রয়েছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাজশাহীতে মোটরসাইকেল জব্দ করায় পুলিশকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৭:৫০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯