ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা  Logo ভোলার জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ ৫০ কোটি টাকার সম্পদের মালিক Logo প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শীর্ষ কর্মকর্তা আতিকুর পাহাড়সমান অভিযোগ নিয়েও বহাল Logo বদলি-বাণিজ্য ঘুষ বাণিজ্যে বেপরোয়া সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন সিন্ডিকেট Logo রাজউকে দুর্নীতিতে আলোচনার শীর্ষে পরিচালক জাকারিয়া: ‘সেফ জন’ দিয়েছে কর্তৃপক্ষ  Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য Logo ‘৬ বছরে ৮৬৫০ কোটি লুটপাট : সওজে নতুন করে সক্রিয় সেই ‘ডন’ রায়হান মুস্তাফিজ!’ Logo ৮০ কোটির জালিয়াতি: শিল্পগোষ্ঠীকে ফাঁকি দিয়ে আত্মগোপনে বৃষ্টি–মেসবাহ দম্পতি লাপাত্তা  Logo ৩০ লাখের প্রকল্পে প্রায় ৩ কোটি আত্মসাৎ: রাজউক চেয়ারম্যানের বাংলো সংস্কারে অনিয়মের বিস্ফোরণ Logo রাজউকের কানুনগো আব্দুল মোমিন: দুর্নীতি ও প্লট বাণিজ্যের মাধ্যমে অঢেল সম্পদের মালিক 

ফিল্মি স্টাইলে ব্রিটিশ আমেরিকান টোবাকোর ২৬ লাখ টাকা ছিনতাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯ ১৯৭ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি মির্জাপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইলের মির্জাপুরে দিনে-দুপুরে গুলি ছুড়ে ফিল্মি স্টাইলে ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির পরিবেশক অগ্রণী ট্রেডিং কর্পোরেশনের টাকা ছিনতাই করে নিয়ে গেছে।

জানা গেছে, উপজেলা পরিষদ চত্বরের বাইমহাটী এলাকার সিদ্দিক মিয়ার ভবনে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির পরিবেশক অগ্রণী ট্রেডিং কর্পোরেশনের অফিস থেকে সকাল সোয়া ১০টার দিকে হিসাবরক্ষক আব্দুল মতিন, সুপারভাইজার কাজী আসাদুল হক ও মোহন সাহা দুইটি মোটরসাইকেলে অগ্রণী ব্যাংক মির্জাপুর শাখায় ২৬ লাখ ৪০ হাজার টাকা জমা দিতে যান। পথিমধ্যে পরিষদ চত্বরের আনুমানিক ৩শ গজ পশ্চিমে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে (পুরাতন) পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছামাত্র চারটি মোটরসাইকেল নিয়ে ওৎ পেতে থাকা আটজন ছিনতাইকারী গুলি করে ২৬ লাখ ৪০ হাজার টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়।

এদিকে খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ অপরাধীদের গ্রেফতার ও টাকা উদ্ধারে অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, বিপুল পরিমাণ টাকা পরিবহনের বিষয়টি পুলিশকে জানানো হয়নি। ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশের একাধিক টিম অপরাধীদের গ্রেফতার ও টাকা উদ্ধারে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফিল্মি স্টাইলে ব্রিটিশ আমেরিকান টোবাকোর ২৬ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় : ০২:৩৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯