ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

শাশুড়ির বুকে ছুরি বসিয়ে দিলেন জামাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯ ২১৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
কিশোরগঞ্জে নাতিকে মারধরে বাধা দেয়ায় মেয়ে জামাইয়ের ছুরিকাঘাতে প্রাণ দিতে হলো শাশুড়ি হালিমাকে। বুধবার দুপুরে সদর উপজেলার দানাপাটুলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হালিমা খাতুন ওই গ্রামের সৌদী প্রবাসী সায়েম উদ্দিনের স্ত্রী।

এদিকে ঘটনার পর পরই ঘাতক জামাই মো. হাবিুর রহমান রনিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় সাড়ে তিন বছর আগে দানাপাটুলি গ্রামের সৌদী প্রবাসী সায়েম উদ্দিনের মেয়ে রীমার বিয়ে হয় পার্শ্ববর্তী মনোহরপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে হাবিবুর রহমান রনির সঙ্গে। বিয়ের পর থেকে ‘নেশাখোর’ রনি তার স্ত্রী রীমাকে মারধর করত। এজন্য কিছুদিন ধরে আড়াই বছরের শিশু সন্তানসহ বাবার বাড়িতে বসবাস করছেন রীমা।

বুধবার দুপুরে শ্বশুড় বাড়িতে গিয়ে স্ত্রী রীমার সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন রনি। এক পর্যায়ে তার শিশুপুত্র আনন্দকে মারধর করতে থাকলে তাতে বাধা দেন শাশুড়ি হালিমা। এতে ক্ষিপ্ত হয়ে তার বুকে ছুরি বসিয়ে দেন রনি। পরে আশঙ্কাকাজনক অবস্থায় তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার হালিমাকে মৃত ঘোষণা করেন।

এ দিকে ঘটনার পর ছুরি হাতে পালানোর সময় এলাকার লোকজন রনিকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শাশুড়ির বুকে ছুরি বসিয়ে দিলেন জামাই

আপডেট সময় : ০৬:২৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯