ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯ ২৩১ বার পড়া হয়েছে

তুহিন মাহমুদ, ইতালি থেকে : পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপে কন্তে। মঙ্গলবার তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনির সঙ্গে মতবিরোধের জের ধরেই পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।

পদত্যাগের আগে জোটের শরিক ন্যাশনালিস্ট লিগ পার্টির নেতা মাত্তেও সালভিনির তীব্র সমালোচনা করেছেন কন্তে। তিনি বলেন, সালভিনি ব্যক্তিগত ও দলীয় স্বার্থের জন্য দায়িত্বজ্ঞানহীনভাবে ইতালি রাজনীতিতে নতুন সঙ্কট তৈরি করছেন।

এর আগে প্রধানমন্ত্রী কন্তের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন সালভিনি। সে সময় তিনি বলেন, কন্তে তার জোটের অংশীদার ফাইভ স্টারের সঙ্গেও আর কাজ করতে পারবেন না।

প্রায় এক বছর আগে দ্য লিগ এবং বিরোধী ফাইভ স্টার মুভমেন্ট মিলে স্বতন্ত্র প্রধানমন্ত্রী হিসেবে কন্তের নেতৃত্বে দেশ পরিচালনার জন্য একটি জোট সরকার গঠন করে। কিন্তু মাত্র ১৪ মাসের মধ্যেই জোটের মধ্যে ভাঙন শুরু হলো।

প্রধানমন্ত্রী কন্তের পদত্যাগপত্র গ্রহণ করেছেন ইতালির প্রেসিডেন্ট সারজিও মাত্তারেলা। তিনি এ বিষয়ে বুধবার দলের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন। আলোচনার সময় কন্তেকে দলীয় কার্যালয়ে থাকার জন্য বলেছেন প্রেসিডেন্ট। যদি দলীয়ভাবে নতুন সরকার গঠন করার ইচ্ছা থাকে তবে পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের নির্ধারিত সময়ের আগেই নতুন করে নির্বাচনের আয়োজন করতে হবে।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে

আপডেট সময় : ১২:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯