ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

কাশ্মীরে জাতিগত নিধনের আশঙ্কা ইমরান খানের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯ ২৩২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলে ভারতের পদক্ষেপের বিরুদ্ধে জবাব দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এর আগে পাক সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াও বলেছেন, কাশ্মীরিদের সহায়তার জন্য তাদের সেনারা যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত।

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা-সংক্রান্ত ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান। একই সঙ্গে কাশ্মীরিদের পাশে দাঁড়ানোরও ঘোষণা দেয়া হয়েছে।

ইমরান খান বলেছেন, এমন পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ভারত। একই সঙ্গে কাশ্মীরে ভারতের জাতিগত নিধনের আশঙ্কাও ব্যক্ত করেছেন ইমরান খান।

এদিকে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের আগে রোববার সন্ধ্যা থেকেই কাশ্মীরে টেলিফোন, মোবাইল এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। তারপর থেকে এখন পর্যন্ত একই পরিস্থিতি বিরাজ করছে। এখনও সেখানবার কেউ কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

দীর্ঘদিন ধরেই কাশ্মীর নিয়ে বিতর্ক রয়েছে। প্রায় সাত দশক ধরে ৩৭০ অনুচ্ছেদের আওতায় বিশেষ মর্যাদা পেয়ে আসছিল কাশ্মীর। কিন্তু গত সোমবার হঠাৎ করেই ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণা দেয় ভারত।

প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সোমবার ভারত সরকার যে ঘোষণা দিয়েছে তিনি সে বিষয়ে বিশ্বকে জানাতে চান। তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে আমরা সাধারণ সভায় এই বিষয়টি তুলে ধরব। আমরা সব সংস্থার সঙ্গে এ বিষয়ে কথা বলব। আমরা এ বিষয়টি গণমাধ্যমের কাছে তুলে ধরব এবং বিশ্ববে বলব।

ইমরান খান আরও বলেন, কাশ্মীরের বিশেষ সুবিধা বাতিলের কারণে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের তকমা হারাবে ভারত। তিনি বলেন, আমার আশঙ্কা কাশ্মীরে ভারত এখন জাতিগত নিধন চালাবে। তিনি আরও বলেন, তারা স্থানীয় লোকজনকে সরিয়ে অন্যদের সেখানে আনার চেষ্টা করবে। আর ওই লোকদেরই সংখ্যাগরিষ্ঠতা দেবে। এতে করে স্থানীয় লোকজনরা তাদের ক্রীতদাসে পরিণত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কাশ্মীরে জাতিগত নিধনের আশঙ্কা ইমরান খানের

আপডেট সময় : ১২:২০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯