ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

সিলেটে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতার মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯ ২৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:  সিলেট নগরের আখালিয়ায় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ২৩ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ১২ জনসহ মোট ৩৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে আখালিয়া নয়াপাড়া এলাকার মৃত আব্দুল খালিকের ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা মুনিম আহমদ বাদী হয়ে এই মামলা করেন। ওই সংঘর্ষে তিনি ঘরে থেকে গুলিবিদ্ধ হন।

মামলার আসামিরা সবাই ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এরআগে এ ঘটনায় বুধবার রাতে জুনেদ আহমদ নামে এক স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে আটক করেছে পুলিশ। তিনি নয়াপাড়া এলাকার বশির মিয়ার ছেলে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওকিল উদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতে ৩৫ জনের বিরুদ্ধে মামলা করেন স্থানীয় বাসিন্দা মুনিম আহমদ। তিনি মেয়েসহ আহত হন।

উল্লেখ্য, বুধবার রাতে মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুজেল তালুকদার গ্রুপ ও শহীদ নুর হোসেন ব্লকের সুমন গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে স্বেচ্ছাসেবক লীগ নেতা মুনিম আহমদ ও তার মেয়েসহ ৫ জন গুলিবিদ্ধ হন। তাছাড়া ছাত্রলীগের বিবাদমান দুটি গ্রুপের ২ কর্মী আহত হন। এদের মধ্যে মারুফ নামের এক ছাত্রলীগ কর্মীর অবস্থা আশঙ্কাজনক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সিলেটে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতার মামলা

আপডেট সময় : ১১:০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯