ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

বরিশালে মাদক সেবনে বাঁধা দেওয়ায় পুলিশকে পিটিয়ে রক্তাক্ত, গ্রেপ্তার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ ১৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরিশালের গৌরনদীতে মাদক সেবনে বাঁধা দেওয়ায় হামলার শিকার হয়েছেন ফাহাদ হোসেন নামে এক পুলিশ সদস্য। তাকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করেছে মাদকসেবীরা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে হামলাকারী মাদকসেবী মাইদুল ইসলাম রুবেল নামে একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার সরিকল গ্রামে।
গৌরনদী থানা পুলিশ জানায়- রোববার রাতে ওই এলাকার বাজারের ব্যবসায়ী লিমন খানের দোকানের সামনে বসে গাঁজা সেবন করছিল মাইদুল ইসলাম রুবেলসহ আরও ৫ যুবক। এই বিষয়টি প্রত্যক্ষ করে তাদের সেখান থেকে সরে যেতে বলেন সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল ফাহাদ হোসেন। এতে মাদকসেবীরা ক্ষুব্ধ হয়ে পার্শ্ববর্তী সমিল থেকে কাঠ এনে এলোপাতাড়ি পিটিয়ে তাকে রক্তাক্ত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছে।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, ওই ঘটনার পরে রাতে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে একজন মাইদুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বরিশালে মাদক সেবনে বাঁধা দেওয়ায় পুলিশকে পিটিয়ে রক্তাক্ত, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৬:১৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯