ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে লক্ষ্মীপুরে শিবিরকর্মী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০১৯ ২১৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি:

গুজব ছড়ানোর অভিযোগে আটক দিদারুল ইসলাম দিদারফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অভিযোগে দিদারুল ইসলাম দিদার (২৪) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। সোমবার (২৯ জুলাই) দুপুর ১২টায় লক্ষ্মীপুর র‌্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের কোম্পানি অধিনায়ক নরেশ চাকমা (এসপি)। আটক দিদারুল ইসলাম দিদার নোয়াখালী জেলা সদরের উত্তর ফকিরপুর গ্রামের মো. শামছুল আলমের ছেলে। তিনি সুধারাম থানাধীন দারুল ইসলাম মডেল মাদ্রাসার সহকারী শিক্ষক ও ছাত্রশিবিরের কর্মী।
লিখিত বক্তব্যে লক্ষ্মীপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক নরেশ চাকমা বলেন, ‘গুজব রটনাকারী দিদারুল ইসলাম দিদার গোয়েন্দা নজরদারিতে ছিল। রবিবার বিকালে নোয়াখালী সদর উপজেলার উত্তর ফকিরপুর গ্রামের আনোয়ারা মঞ্জিলের সামনে থেকে তাকে আটক করে র‌্যাবের একটি দল। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে অভিযোগের দায় স্বীকার করে দিদার।’
র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নামে-বেনামে একাধিক আইডি রয়েছে দিদারের। এসব আইডি থেকে মিথ্যা, উসকানিমূলক ও সরকারবিরোধী বিভিন্ন স্ট্যাটাস পোস্ট করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতো দিদার। এমনকি প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করে স্ট্যাটাস পোস্ট করাসহ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা চালিয়ে আসছে। এ কাজে মোবাইলসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে দিদার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে লক্ষ্মীপুরে শিবিরকর্মী আটক

আপডেট সময় : ০৫:১৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০১৯