ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

‘মমতা জিন্দাবাদ’ না বলায় অধ্যাপককে পেটালেন তৃণমূল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯ ২১৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক; 
‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল জিন্দাবাদ’ না বলায় হুগলীর কোন্নগরের কলেজের এক অধ্যাপককে পিটিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। এ ছাড়া প্রতিষ্ঠানটির ছাত্রীদেরও নির্যাতন করা হয়। আরও এই পুরো ঘটনা টুইট করে জাতীয় পর্যায়ে প্রচার শুরু করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

মমতা ব্যানার্জি জিন্দাবাদ এবং তৃণমূল জিন্দাবাদ না বলায় কলেজের বেশ কয়েকজন ছাত্রীকে আটকে রাখে টিএমসিপি। পরে তাদের ছাড়াতে যান কোন্নদক নবগ্রাম হীরালাল পাল কলেজের বাংলা বিভাগের অধ্যাপক সুব্রত চট্টোপাধ্যায়। সেই সময় অধ্যাপকের ওপর হামলা হয়। পরে তৃণমূল ছাত্র পরিষদের অপর দল আক্রমণের হাত থেকে অধ্যাপক ও ছাত্রীদের রক্ষা করে।

অধ্যাপককে ফোন করে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অধ্যাপকের কাছে গিয়ে ক্ষমাও চান হুগলি জেলা তৃণমূলের সভাপতি এবং উত্তরপাড়ার বিধায়ক।

তৃণমূলের পক্ষ থেকে বিষয়টি দ্রুত সমাধানের কথা বলা হলেও তাতে রাজি হয়নি বিজেপি। এদিন বিকেলে অধ্যাপকের আহত হওয়ার ভিডিও টুইট করে বিজেপি।

টুইটে বলা হয়- দলের কর্মীদের আচরণের ব্যাখ্যা কীভাবে দেবেন মমতা, প্রশ্ন করা হয় টুইটে। বাংলার মানুষ এই ধরনের হিংসা দেখতে দেখতে ক্লান্ত।

অধ্যাপকের ওপর তৃণমূলের হামলা নিয়ে সমালোচনা করেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। কটাক্ষ করে তিনি বলেছেন, তৃণমূলের শাসনে, শিক্ষক, চিকিৎসক, সাধারণ মানুষ মার খাচ্ছেন। এই সময় বুদ্ধিজীবীরা কোথায়। বুদ্ধিজীবীরা মমতার কেনা গোলাম বলেও কটাক্ষ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘মমতা জিন্দাবাদ’ না বলায় অধ্যাপককে পেটালেন তৃণমূল

আপডেট সময় : ১০:৪১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯