ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৩০ লক্ষ টাকায় বনানী ক্লাবের সদস্য হওয়া দুর্নীতিবাজ কাস্টমস কমিশনার জাকিরের পুনর্বাসন Logo চমেকে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট স্থাপন করল দূর্বার তারুণ্য ফাউন্ডেশন Logo তারেক রহমানের সঙ্গে সম্পাদক-সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত Logo শেখ হাসিনার স্নেহধন্য দোলনের দাপট: হত্যা মামলার আসামি হয়েও সংসদ নির্বাচনে প্রার্থীতা বহাল Logo বাংলা সাহিত্যের মননশীল কবি মঈন মুরসালিন’র জন্মদিন আজ Logo আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে সাধারণ সাংবাদিক সমাজের শ্রদ্ধা Logo বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মনোনীত হলেন আমিরুল ইসলাম কাগজি Logo নির্বাচনে অংশ নিচ্ছে না ইসলামী গণতান্ত্রিক পার্টি Logo পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ জানাজা Logo নির্বাসন থেকে প্রত্যাবর্তনের নায়ক

ছেলের হাতে বাবা খুন, হাসপাতালে মা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯ ৩৫৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি |

কুষ্টিয়ার মিরপুরে জমি নিয়ে পারিবারিক কলোহের জেরে ছেলে সাজুর (৩০) হাতে বাবা রুহুল আমীন (৭০) নিহত হয়েছেন। এ ঘটনায় মা মাহিমা খাতুন (৬০) জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২৩ জুলাই) সকালে উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার গ্রামে এ ঘটনা ঘটে। রুহুল ওই এলাকার বাসিন্দা। আহত মাহিমা খাতুন রুহুলের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমি নিয়ে দ্বন্দ্বের জেরে সকালে রুহুলের সঙ্গে তার ছেলে সাজুর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় ঝগড়া থামানোর জন্য মা মাহিমা খাতুন এগিয়ে গেলে তার মাথায় আঘাত করে সাজু। এরই মধ্যে ধস্তাধস্তিতে মাটিতে লুটিয়ে পড়েন রুহুল। এ অবস্থায় তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ জালাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে সাজু ও সাজুর স্ত্রী সালমা খাতুন পলাতক রয়েছেন। মরদেহের ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ছেলের হাতে বাবা খুন, হাসপাতালে মা!

আপডেট সময় : ০২:১৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯