সংবাদ শিরোনাম :
ফরিদপুরে ট্রাক খাদে পড়ে নিহত ২
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০০:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯ ২৬৭ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক;
ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে একটি ট্রাক খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার সকালে জেলা সদরের শিবরামপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ফরিদপুরগামী একটি ট্রাক লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুই নির্মাণ শ্রমিক নিহত হন।
নিহত ও আহতদের নাম সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
























