ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য Logo ঠিকাদারের মুখোশে ফরিদুল আলমের বিরুদ্ধে চাকরির প্রলোভনে কোটি টাকা লুটের অভিযোগ Logo জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সালাম Logo হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মালিক সাবেক কাস্টমস কমিশনার নুরুজ্জামান!

মা মুখ চেপে ধরত, বাবা ধর্ষণ করত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯ ১৭৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি খাগড়াছড়ি;
খাগড়াছড়ির রামগড়ে বাবার কাছে ধর্ষণের শিকার হয়েছে এক মাদরাসা ছাত্রী। অভিযোগ উঠেছে মায়ের সহযোগিতায় এই ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে পলাতক রয়েছে ওই বাবা।

স্থানীয়রা বৃহস্পতিবার রাতে মা-মেয়েকে থানায় নিয়ে গেলে পুলিশের কাছে বাবার যৌন নির্যাতনের বর্ণনা দেয় ওই ছাত্রী। এ সময় সে জানায় ধর্ষণ করতে বাবাকে সহযোগিতা করত তারই মা।

মেয়েটি জানায়, তার বাবা গত ২ জুলাই রাতে প্রথমবার তাকে ধর্ষণ করে। একইভাবে আরও ২/৩ বার ধর্ষণের শিকার হয় সে। বাবার পা ধরে ক্ষমা চেয়েও ধর্ষণের হাত থেকে নিজেকে বাঁচাতে পারেনি মেয়েটি।

সবশেষ গত ১২ জুলাই গভীর রাতে ছোট ভাইবোন নিয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে আবারও ধর্ষণ করতে গেলে সে তার বাবাকে বলে, কাল আমার কোরআন মজিদ পরীক্ষা। আমার সঙ্গে খারাপ কাজ না করে বিষ খাইয়ে মেরে ফেলেন। কিন্তু এতেও মন গলেনি বাবা নামধারী ওই পাষণ্ডের।

মেয়েটি জানায়, সে চিৎকার করতে চাইলে মা তার মুখ চেপে ধরত। ধর্ষণের কথা প্রকাশ করলে তাকে গলাটিপে হত্যার পর লাশ বস্তায় ভরে পুঁতে ফেলারও হুমকি দিত তার বাবা।

মেয়েটি আরও জানায়, ঘটনাটি প্রথমে তার দাদীকে বলে। কিন্তু দাদী কোনো পদক্ষেপ না নেয়ায় গত ১৪ জুলাই তার চাচাকে জানায় বিষয়টি।

স্থানীয় ইউপি মেম্বার মো. আব্দুল হান্নান বলেন, বৃহস্পতিবার মেয়েটির চাচার কাছ থেকে বিষয়টি জানার পর তারা মেয়ের মুখে অভিযোগটি শোনেন। পরে রাত সাড়ে ৯টার দিকে মেয়ে ও তার মাকে থানায় নিয়ে আসেন তারা।

রামগড় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন বলেন, মেয়ে ও তার মাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মেয়েটি একাধিকবার ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছে এবং তার মাও বিষয়টি স্বীকার করেছেন।

তিনি আরও বলেন, ধর্ষক বাবাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মা মুখ চেপে ধরত, বাবা ধর্ষণ করত

আপডেট সময় : ১১:০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯