ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সংরক্ষিত নারী আসনে আলোচনায় আসমা আজিজ Logo উপ-কর কমিশনারের তানজিনা’ র ১৫ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ Logo রপ্তানি ঘোষণার অমিল বন্ড তদারকিতে পুকুর চুরি: জেসি কামরুলের সহায়তায় কয়েকশ কোটি টাকা রাজস্ব আত্মসাৎ  Logo পাঁচ প্রকৌশলীর গাফিলতিতেই সংসদে মাইক অচল Logo রাজস্ব কর্মকর্তা মেহেদীর বিরুদ্ধে ঘুষ অনিয়মের অভিযোগে নড়েচড়ে দাঁড়াল দুদক: ছাত্রলীগের নেতা বহাল তবিয়তে! Logo কাস্টমসে আওয়ামী দোসর আজাদের রাজত্ব বহাল Logo মিরপুর বিআরটিএতে মালিকানা বদল সেবায় দালালচক্রের দৌরাত্ম্য: কাউন্টার কর্মকর্তাকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম

টানা ষষ্ঠ দিনের মতো মেহেরপুরে বাস চলাচল বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ ১৮৪ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধিঃ
মালিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে মেহেরপুরের সব রুটে গত বৃহস্পতিবার থেকে লোকাল বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। আজ মঙ্গলবার ষষ্ঠ দিনের মতো সকাল ১০টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বন্ধ রয়েছে বাস চলাচল। এতে সীমাহীন দুর্ভোগ পড়েছে যাত্রীরা।

বাস চলাচল বন্ধ থাকায় আলগামন, নসিমন, করিমন, ব্যাটারিচালিত অটোরিকশা এখন এ পথে চলাচলকারী যাত্রীদের একমাত্র ভরসা। এতে বাড়ছে ব্যয় ও জীবনের ঝুঁকি।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, আন্ত জেলার সব রুটে ৩৬ দিন বাস চলাচলের পর ৪৬ দিন বন্ধ থাকে। বন্ধের সময় কাজ না থাকায় বাস শ্রমিকদের মানবেতর জীবন কাটাতে হয়। এ জন্য বন্ধের সময়সীমা কমাতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে প্রতিটি বাস দুইবার চলাচলের পরিবর্তে একবার চালানোর দাবি শ্রমিকদের। মালিকপক্ষ যত দিন এ দাবি না মানবে, তত দিন বাস চলাচল বন্ধ রাখবে শ্রমিকরা।

তাঁরা অভিযোগ করেন, দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে তারা মালিক সমিতির কাছে এ দাবি জানানো হচ্ছে। কিন্তু তাঁরা আজ না কাল বলে সময় অতিবাহিত করছেন। এবার যদি দাবি মেনে না নেওয়া হয়, তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। প্রয়োজনে দূরপাল্লার বাস-ট্রাক সব বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন।

জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল বলেন, শ্রমিকদের এ দাবি আগেও মানা হয়েছিল। পরে তারাই তা পরিবর্তন করেছে। মালিকদের সঙ্গে না বসেই শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছে। তাদের এ অন্যায় দাবি আমরা মেনে নেব না। আমাদের লাখ লাখ টাকা বিনিয়োগ করে বাস রাস্তায় নামিয়েছে। যখন-তখন তাদের অন্যায্য দাবি মেনে নেওয়া সম্ভব নয়।

মেহেরপুর জেলা প্রশাসক (ডিসি) আতাউল গনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে উভয় পক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। কিন্তু কোনো পক্ষ থেকেই সাড়া মিলছে না।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন জানান, বাস মালিক সমিতির ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা চলছে। উভয়পক্ষই তাঁদের নিজেদের দাবিতে অনড়। কোনো পক্ষই ছাড় দিতে রাজি হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টানা ষষ্ঠ দিনের মতো মেহেরপুরে বাস চলাচল বন্ধ

আপডেট সময় : ১১:১৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯