ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় বর-কনেসহ ৯ জন নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯ ২০১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ; 
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় বরবাহী মাইক্রোবাসের নয় যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের আলতাফ হোসেন (৫৫), স্ত্রী সুমাইয়া (৪৫) ও তার ছেলে বর আজম (২৫), শরীফুল ইসলাম (২৬), মমিন (৩২) এবং চালক স্বাধীন (২৮)। স্বাধীন কামারখন্দের জামতৈল গ্রামের মন্টু সেখের ছেলে।

সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী এলাকার অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কউশিক আহমেদ বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়ার সলক রেলক্রসিং এলাকায় একটি বরবাহী মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে বর-কনেসহ মাইক্রোবাসের নয় যাত্রী নিহত হন। সেই সঙ্গে ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিসকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় বর-কনেসহ ৯ জন নিহত

আপডেট সময় : ১০:০৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯