ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

যমুনা গ্রুপের কাভার্ডভ্যানের চাপায় ট্রাফিক সার্জেন্ট মৃত্যুর মুখে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯ ২৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে দায়িত্ব পালনরত অবস্থায় যমুনা গ্রুপের কাভার্ডভ্যানের চাপায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট গোলাম কিবরিয়া গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় কাভার্ডভ্যানচালককে আটক করেছে পুলিশ। এর আগে সোমবার দুপুর সোয়া ১২টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ ঘটনা ঘটে। আহত সার্জেন্ট গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত। তার বাড়ি পটুয়াখালী। আটক কাভার্ডভ্যানচালক জলিল সিকদার টাঙ্গাইলের মির্জাপুর এলাকার মৃত জলিল সিকদারের ছেলে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর-দফতর) হাবিবুর রহমান খান জাগো নিউজকে বলেন, সার্জেন্ট গোলাম কিবরিয়া বিশ্ববিদ্যালয় থেকে কিছুটা দূরে জিরো পয়েন্ট এলাকায় পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এ সময় যমুনা গ্রুপের একটি কাভার্ডভ্যান বরিশাল যাচ্ছিল। বেপরোয়া গতির কারণে সার্জেন্ট গোলাম কিবরিয়া কাভার্ডভ্যানটি থামানোর সংকেত দেন। তা অমান্য করে কাভার্ডভ্যানটি দ্রুতগতিতে চালাতে থাকেন চালক। সার্জেন্ট কিবরিয়া মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে ট্রাকের সামনে গিয়ে পথরোধ করলে কাভার্ডভ্যানটি তাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অন্যদিকে কাভার্ডভ্যানটি নিয়ে দ্রুতগতিতে চালক পালিয়ে যায়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান খান আরও বলেন, ঘটনাটি আশপাশের থানা পুলিশকে জানিয়ে দেয়া হলে ঝালকাঠির নলছিটি থানা পুলিশ ট্রাক ও ঘাতক চালক জলিল সিকদারকে আটক করে। আহত ট্রাফিক পুলিশের সার্জেন্ট গোলাম কিবরিয়াকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থা গুরুতর।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, পুলিশের সার্জেন্ট গোলাম কিবরিয়ার দুই পা গুরুতর জখম হয়েছে। তার পায়ের বেশ কয়েকটি জায়গা ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য সার্জেন্ট গোলাম কিবরিয়াকে ঢাকায় পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

যমুনা গ্রুপের কাভার্ডভ্যানের চাপায় ট্রাফিক সার্জেন্ট মৃত্যুর মুখে

আপডেট সময় : ০৬:৩৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯