ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিল অস্ট্রেলিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮ ৩৩১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন নিশ্চিত করেছেন পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে তার সরকার। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, তবে স্কট মরিসন বলেছেন, যতক্ষণ না পর্যন্ত একটা শান্তিপূর্ণ অবস্থা তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত তেল আবিব থেকে অস্ট্রেলিয়ান দূতাবাস সরানো হবে না।

তিনি আরও বলেন, একই সঙ্গে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিন্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্খারও স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। উল্লেখ্য, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সবচেয়ে বিতর্কিত ও প্রতিযোগিতাপূর্ণ অঞ্চল হলো জেরুজালেম।

কয়েক দশকের মার্কিন নীতির বদলের মাধ্যমে গত বছরের ৬ ডিসেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিলে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েন তিনি। চলতি বছরের মে মাসে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করা হয়।

অস্ট্রেলিয়ার রাজনীতিবিদ ও দেশটির মিত্র হিসেবে পরিচিত অন্যান্য রাষ্ট্রগুলোর সঙ্গে সলাপরামর্শ করার পর এমন ঘোষণা দিলেন স্কট মরিসন। শনিবার সিডনিতে সাংবাদিকদের তিনি বলেন, অস্ট্রেলিয়া এখন পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিল।

পরিস্থিতি স্বাভাবিক হলে এবং চূড়ান্ত ও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ার পর তেল আবিব থেকে অস্ট্রেলিয়ান দূতাবাস সরিয়ে পশ্চিম জেরুজালেমে স্থানাস্তর করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিল অস্ট্রেলিয়া

আপডেট সময় : ১০:২৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮