বিদ্যুতের তার উঁচু করতে গিয়ে ঝালকাঠিতে অটোচালকের মৃত্যু
- আপডেট সময় : ০৮:১৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯ ১৮৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, ঝালকাঠি;
ঝালকাঠির রাজাপুরে ঝড়-বৃষ্টিতে ছিঁড়ে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তার গাছের ডাল পুঁতে উঁচু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরিদ উদ্দিন হাওলাদার (৫৫) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে আব্দুর রহমান (২৬) গুরুতর আহত হয়েছেন।
শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ সাউথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদ ওই গ্রামের মৃত ছোমেদ হাওলাদারের ছেলে।
স্বজনদের বরাদ দিয়ে রাজাপুর থানার এসআই আরেফিন ইসলাম জানান, বিদ্যুতের মেইন সুইস বন্ধ না করে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তার উঁচু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ফরিদ উদ্দিন ও তার ছেলে আব্দুর রহমান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক ফরিদকে মৃত ঘোষণা করে। আব্দুর রহমান ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


























