ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

‘বন্দুকযুদ্ধে’ নাটোরের শুটার মানিক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯ ২৪৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি নাটোর;
হত্যা করে গাড়ি ছিনতাই, ডাকাতি, দস্যুতাসহ ১৫টির অধিক মামলার আসামি শুটার মানিক ওরফে সুমন (৪৮) নাটোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। শনিবার (১৩ জুলাই) রাত ২টার দিকে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। নিহত মানিক পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পূর্বটেংরী শেরপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে।

থানা সূত্র জানায়, গত ৫ জুলাই বড়াইগ্রামে কলেজ ছাত্রকে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের মামলায় শুটার মানিককে গ্রেফতার করে বড়াইগ্রাম থানা পুলিশ।

জিজ্ঞাসাবাদের জন্য শনিবার রাতে লালপুর থানা পুলিশ বড়াইগ্রাম থেকে লালপুর থানায় নিয়ে আসার সময় গোপালপুরের তোফাকাটা মোড়ে পৌঁছলে শুটার মানিকের সহযোগীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়ে। এ সময় পুলিশকে ধাক্কা দিয়ে মানিক পালানোর চেষ্টাকালে তিনি গুলিবিদ্ধ হন। উভয় পক্ষের গোলাগুলির একপর্যায়ে মানিকের সহযোগীরা পালিয়ে যান। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় মানিককে পুলিশ লালপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, হত্যাসহ মোটরসাইকেল ও অটো ছিনতাইয়ের সঙ্গে জড়িত শুটার মানিককে অধিকতর জিজ্ঞাসাবাদ ও অস্ত্র উদ্ধারের লক্ষে থানায় নিয়ে আসার পথে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গোলাগুলির একপর্যায়ে পালানোর চেষ্টাকালে মানিক গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার নামে ঈশ্বরদী, লালপুর, বড়াইগ্রামসহ বিভিন্ন থানায় ১৫টির বেশি মামলা রয়েছে। তার সহযোগীদের আটকের অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘বন্দুকযুদ্ধে’ নাটোরের শুটার মানিক নিহত

আপডেট সময় : ০১:২০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯