ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

নার্স ইনজেকশন দিতেই মারা গেল শিশু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯ ১৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক রাজশাহী; 
রাজশাহীর পুঠিয়ায় নার্সের ইনজেকশনে তিশা খাতুন নামে তিন বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

তিশা খাতুন পুঠিয়া পৌর এলাকার পালোপাড়া গ্রামের মানিকের মেয়ে।

ভুক্তভোগী পরিবারের দাবি, সামান্য জ্বর নিয়ে শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছিল। এ সময় চিকিৎসকের নির্দেশনায় দায়িত্বরত একজন নার্স শিশুটিকে একটি ইনজেকশন পুশ করেন। কিন্তু ইনজেকশন দেয়ার কয়েক মিনিটের মধ্যেই শিশুটির শরীরে প্রচণ্ড খিচুনি ওঠে। এক পর্যায়ে শিশুটি মারা যায়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মেদ বলেন, শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজনরা হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকদের ওপর চড়াও হন। খবর পেয়ে তিনি নিজেই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বর্তমানে ঘটনাটি খতিয়ে দেখছেন। এনিয়ে এখনও থানায় অভিযোগ দেয়নি শিশুটির পরিবার। অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নার্স ইনজেকশন দিতেই মারা গেল শিশু

আপডেট সময় : ০৩:৩৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯