ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

পদ্মা সেতু নিয়ে গলাকাটা গুজব ছড়ানোয় নড়াইলে যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯ ২১৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি নড়াইল; পদ্মা সেতু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রাম থেকে শহিদুল ইসলাম সোহেল (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

শুক্রবার সকালে লোহাগড়া থানায় তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে। সোহেল মাকড়াইল গ্রামের খসরুজ্জামানের ছেলে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় র‍্যাব-৬ এর এএসপি শাহিনুর ইসলামের নেতৃত্বে সোহেলকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

‘পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’ সোহেল তার দু’টি ইউটিউব চ্যানেল থেকে এমন গুজব ছড়িয়েছেন বলে জানিয়েছে র‍্যাব।

সোহেল যশোর শহরের শিশু হাসপাতাল এলাকায় একটি আইটি অফিসে কাজ করেন। এ ঘটনায় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব, কম্পিউটার ও যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।

লোহাগড়া থানা পুলিশের ওসি মোকাররম হোসেন জানান, পদ্মা সেতু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে শহিদুল ইসলাম সোহেলকে গ্রেফতার করেছে র্যাব। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পদ্মা সেতু নিয়ে গলাকাটা গুজব ছড়ানোয় নড়াইলে যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৩:৩০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯