ঢাকা ১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশুকিশোর মেলার কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক হলেন হাফিজুর রহমান শফিক Logo জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা  Logo ভোলার জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ ৫০ কোটি টাকার সম্পদের মালিক Logo প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শীর্ষ কর্মকর্তা আতিকুর পাহাড়সমান অভিযোগ নিয়েও বহাল Logo বদলি-বাণিজ্য ঘুষ বাণিজ্যে বেপরোয়া সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন সিন্ডিকেট Logo রাজউকে দুর্নীতিতে আলোচনার শীর্ষে পরিচালক জাকারিয়া: ‘সেফ জন’ দিয়েছে কর্তৃপক্ষ  Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য Logo ‘৬ বছরে ৮৬৫০ কোটি লুটপাট : সওজে নতুন করে সক্রিয় সেই ‘ডন’ রায়হান মুস্তাফিজ!’ Logo ৮০ কোটির জালিয়াতি: শিল্পগোষ্ঠীকে ফাঁকি দিয়ে আত্মগোপনে বৃষ্টি–মেসবাহ দম্পতি লাপাত্তা  Logo ৩০ লাখের প্রকল্পে প্রায় ৩ কোটি আত্মসাৎ: রাজউক চেয়ারম্যানের বাংলো সংস্কারে অনিয়মের বিস্ফোরণ

রূপালি ব্যাংকের রুয়েট শাখায় ডাকাতির চেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯ ২৩৮ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক; রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) রূপালি ব্যাংক শাখায় নিরাপত্তারক্ষীকে ছুরিকাঘাত করে ব্যাংক ডাকাতির চেষ্টা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকের এ ঘটনায় ব্যাংকের এক নিরাপত্তা প্রহরীকে গলায় ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করা হয় বলে জানান শাখা ব্যাবস্থাপক সোয়েবুর রহমান৷

আহত প্রহরীর নাম লিটন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।

রূপালী ব্যাংকের ব্যবস্থাপক সোয়েবুর রহমান বলেন, ব্যাংক ডাকাতিতে ব্যার্থ হয়ে গার্ড লিটনকে হত্যার চেষ্টা চালায় ডাকাতরা। পরে ছুরিকাঘাতে আহত প্রহরী লিটন ফোন করে বলেন, ‘ডাকাতরা ব্যাংকে ডাকাতি করতে এসেছে। আমাকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে তারা। আমাকে বাঁচান স্যার।’

তিনি আরও বলেন, গার্ডের ফোন পেয়ে মতিহার থানার ওসিকে ফোন করা হয়। পুলিশ লিটনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সোয়াইবুর রহমান খান বলেন, ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে একজন ডাকাত মুখোশ পরে ব্যাংকের তালা কেটে ভেতরে ঢোকে। এরপর ডাকাত তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে গার্ড রুমে গিয়ে লিটনকে জবাই করার চেষ্টা করে। পরে ব্যাংকের সকল সিসি টিভি ক্যামেরা ডিসকানেক্ট করে দেয়। একপর্যায়ে ডাকাত ব্যাংকের ভোল্ট ভাঙার চেষ্টা করলেও ভাঙতে পারেনি।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, ম্যানেজার পুলিশে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে যাওয়া হয়। নিরাপত্তারক্ষী লিটনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। লিটন কিছু কথা পুলিশকে জানিয়েছেন। তার কথা রেকর্ড করে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রূপালি ব্যাংকের রুয়েট শাখায় ডাকাতির চেষ্টা

আপডেট সময় : ১২:১৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯