ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য Logo ঠিকাদারের মুখোশে ফরিদুল আলমের বিরুদ্ধে চাকরির প্রলোভনে কোটি টাকা লুটের অভিযোগ Logo জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সালাম Logo হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মালিক সাবেক কাস্টমস কমিশনার নুরুজ্জামান!

কোহলির ব্রাজিলিয়ান প্রেমিকা এখন অন্যের দখলে!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯ ২৫৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির প্রেমিকা ছিলেন ইসাবেল লেইতি। তবে এখন নাকি বিশেষ বান্ধবী। তুমুল জনপ্রিয় তেলুগু ছবি ‘অর্জুন রেড্ডি’র নায়ক বিজয়। ‘অর্জুন রেড্ডি’-র অনুকরণেই তৈরি হিন্দি ছবি ‘কবীর সিং’ ৩০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে ইতোমধ্যেই।

বিজয়-ইসাবেল জুটির পরবর্তী ছবির মুক্তি আসন্ন। ক্রান্তি মাধবের পরিচালনায় নতুন এই ছবির নাম অবশ্য এখনও ঠিক হয়নি। ছবিতে বিজয়-ইসাবেল স্বামী-স্ত্রী। ইনস্টাগ্রামে দু’জনের ক্লোজ ছবি পোস্ট করেছেন ইসাবেল। তা দেখে গুঞ্জন ছড়িয়ে পড়তে দেরি হয়নি।

তেলুগু ও হিন্দি দুই ভাষাতেই কিছু ছবি করে ফেলা ইসাবেল মূলত ভারতীয় নন। জন্ম ব্রাজিলের জোয়াও পেসোয়া-য়। বলিউডে আত্মপ্রকাশ ২০১২ সালে। ‘তলাশ’-এ ছোট্ট ভূমিকায় দেখা গিয়েছিল তাকে।

‘সিক্সটিন’, ‘পুরানি জিন্স’-এর মতো ছবি দিয়ে এগোতে থাকে ইসাবেলার ফিল্মি ক্যারিয়ার। সেই সঙ্গে রঙিন হতে থাকে ব্যক্তিগত জীবনও। বিভিন্ন সময়ে একাধিক পুরুষের সঙ্গে তার নাম জড়িয়েছে। তাদের মধ্যে অন্যতম ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

এক সাক্ষাৎকারে ইসাবেলা দাবি করেছিলেন, তিনি দু’বছর প্রেম করেছেন বিরাটকে। বলিউডি গুঞ্জন, এক শিল্পপতির দেওয়া ফিল্মি পার্টিতে আলাপ বিরাট-ইসাবেলের। তখন তিনি ‘সিক্সটিন’ ছবির শুটিং-এ ব্যস্ত। তার মাঝেই প্রেমের সূত্রপাত। ২০১৩-র নভেম্বরে ছুটি কাটাতে বিরাট-ইসাবেল নাকি গিয়েছিলেন সিঙ্গাপুরে। এর মাঝেই বিরাটের জীবনে আনুশকার আগমন। ফলে ইসাবেলের সঙ্গে প্রেম শেষ হয়ে যায় কোহলির।

এরপরেও ইসাবেলার জীবনে মোস্ট এলিজেবল ব্যাচেলরের অভাব হয়নি। সিদ্ধার্থ মলহোত্রাও ছিলেন তার সাময়িক প্রেমিক। রেস্তোরাঁ, পার্টি-সহ বিভিন্ন জায়গায় দু’জনকে এক সঙ্গে দেখা গিয়েছে বহুবার। এখন ইসাবেল আর বিজয়কে নিয়ে গুঞ্জন তুঙ্গে। যদিও দু’জনের কেউই স্বীকার করেননি সম্পর্ক। এখন ফ্রান্সে শুটিংয়ে ব্যস্ত দু’জনেই। আর এদিকে থেমে নেই প্রেমের গুঞ্জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কোহলির ব্রাজিলিয়ান প্রেমিকা এখন অন্যের দখলে!

আপডেট সময় : ০৮:৫৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯