ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে সিটির শুভসূচনা Logo বাঁধনের ওপর হামলায় ফুঁসছে শোবিজ Logo হুথিদের কাছ থেকে দুই এলাকার নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী Logo বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ Logo হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার Logo ঠিকাদারদের কাছে যিনি “মিস্টার ফাইভ পার্সেন্ট” গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতির আমলনামা Logo তেজগাঁওয়ের বিটিসিএলে যুবক হত্যাকাণ্ডে অঙ্গীভুত আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন Logo রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক হাসান আরেফিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯ ২৭১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি পটুয়াখালী; 
পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে সাংবাদিক হাসান আরেফিনকে। মঙ্গলবার সকাল ১০টায় পটুয়াখালীর দুমকীর মোল্লা বাড়িতে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার আগে মোল্লা বাড়ির সামনের সড়কে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়ার মধ্যেও এতে শত শত মানুষ অংশ নেন। জানাজা পড়ান জলিসা মিয়া বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মো. সুলতান।

এর আগে তার মরদেহ বাড়িতে আনা হলে পটুয়াখালী প্রেস ক্লাব, পটুয়াখালী পৌর মেয়রসহ রাজনীতিবিদ ও পেশাজীবীরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

এ সময় পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নির্মল রক্ষিত, সাবেক সাধারণ সম্পাদক মুফতি সালাহ্ উদ্দিন, সাবেক সহ-সভাপতি জাফরখান, সাবেক কোষাধ্যক্ষ সংকর লাল দাসসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দৈনিক যুগান্তরের সাবেক বিশেষ প্রতিনিধি, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) সাবেক সভাপতি হাসান আরেফিন (৬৯) সোমবার (৮ জুন) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার প্রথম জানাজা গতকাল (সোমবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। পরে সড়ক পথে মরদেহ গ্রামের বাড়ি দুমকি থানার জলিসায় নিয়ে যাওয়া হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক হাসান আরেফিন

আপডেট সময় : ০৩:৩২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯