ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

বরিশালে সরকারি বই বিক্রির দায়ে প্রধান শিক্ষক বরখাস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯ ১৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল; 
বিনা মূল্যের বই কেজি দরে বিক্রির অভিযোগে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন আরএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অফিস সহায়ককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে বিদ্যালয় ম্যানেজিং কমিটি জরুরি সভা ডেকে এ সিদ্ধান্ত নেয়।

এর আগে দুপুরে বিনা মূল্যের সরকারি বই গোপালগঞ্জের কাগজ ব্যবসায়ী হাবিব শেখের কাছে কেজি দরে বিক্রি করেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মকবুল আহমেদ ও অফিস সহায়ক রেজাউল ইসলাম। এ সময় স্থানীয়রা তাদের আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জোবায়দা আক্তার জানান, ৭ মণ বিনা মূল্যের সরকারি বই তারা বিক্রি করছিলেন। এমন অভিযোগে তাদের জেলা প্রশাসক কার্যালয়ে ধরে নিয়ে আসেন স্থানীয়রা। এমন খবর পেয়ে সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাহামুদুল হাসানকে ঘটনাস্থলে পাঠাই।

সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাহামুদুল হাসান জানান, ঘটনাস্থলে গিয়ে ৭ মণ বই জব্দ করা হয়েছে। পরে বিষয়টি বিদ্যালয় ম্যানেজিং কমিটিকে জানাই। সন্ধ্যার দিকে বিদ্যালয় ম্যানেজিং কমিটি জরুরি সভা ডেকে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মকবুল আহমেদ ও অফিস সহায়ক রেজাউল ইসলামকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়।

এছাড়া বই বিক্রির সঙ্গে ম্যানেজিং কমিটির কেউ জড়িত রয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান সহকারী শিক্ষা কর্মকর্তা মাহামুদুল হাসান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বরিশালে সরকারি বই বিক্রির দায়ে প্রধান শিক্ষক বরখাস্ত

আপডেট সময় : ০৯:২১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯