ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

রামপুরা-বাড্ডায় রিকশাচালকদের সড়ক অবরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯ ৩৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;
রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি সড়ক থেকে রিকশা তুলে দেয়ার প্রতিবাদে রাজধানীর মালিবাগ, রামপুরা, বাড্ডাসহ বেশ কয়েকটি পয়েন্টে সড়কে নেমেছেন রিকশাচালকরা। তারা রাজধানীর সব সড়কে রিকশা চলাচলের অনুমতি দেয়ার পক্ষে স্লোগান দিচ্ছিলেন।

মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর রামপুরার ওয়াপদা রোড, উত্তর বাড্ডা ও কুড়িল বিশ্বরোডের সড়কের একপাশে অবরোধ করে। এর ফলে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।

রিকশাচালক মনির হোসেন বলেন, সড়কে রিকশা চলাচলের দাবিতে আমাদের আন্দোলন চলছে। সকাল ৮টা থেকে আন্দোলন শুরু হয়েছে। চলবে দুপুর ১টা পর্যন্ত। আজ পাঁচ ঘণ্টা এ কর্মসূচি পালন করব। এর মধ্যে দাবি না মানলে কালকে সাত ঘণ্টা সড়কে থাকব। এভাবে আন্দোলন চলবে। কারণ সব সড়কে আমাদের রিকশা চালাতে দিতে হবে।

রিকশাচালকদের সড়ক অবরোধের কারণে কুড়িল বিশ্বরোড থেকে মালিবাগ পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রয়েছে বলে তিনি জানান।

মনির হোসেন যখন কথাগুলো বলছিলেন তখন অন্য রিকশাচালকদের ‘সড়ক আছে যেখানে রিকশা চলবে সেখানে’, চলবে চলবে রিকশা চলবে’ স্লোগান দিতে দেখা যায়। এ সময় পথচারী ও অফিসগামীদের বাস থেকে নেমে হেঁটে যেতে দেখা যায়।
বাড্ডা থানার ডিউটি অফিসার এসআই মান্নান জানান, সকাল ৮টা থেকে উত্তর বাড্ডার ফুজি টাওয়ারের সামনে চালকরা অবস্থান নেন। সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

তিনি বলেন, ঘটনাস্থলে ওসি রফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। তাদের সঙ্গে কথা বলে রিকশাচালকদের সরিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রামপুরা-বাড্ডায় রিকশাচালকদের সড়ক অবরোধ

আপডেট সময় : ০৯:১৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯