ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Logo ১২ কেজির গ্যাস সিলিন্ডারে ১৮ দিনে বাড়লো ৬০০ টাকা Logo বেইলি রোড ট্র্যাজেডি: ৪৬ প্রাণহানির মামলায় বিতর্কিত প্রকৌশলী খালেকুজ্জামানের নাম বাদে চাঞ্চল্য Logo ১৭ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: সংস্কারের আশ্বাস ইশরাকের Logo চট্টগ্রাম রেলের জমি দখলে ‘অসাধু সিন্ডিকেট’: রাজস্ব হারাচ্ছে সরকার, লিজ নিয়েও জমি পাচ্ছে না প্রতিষ্ঠান Logo নিষিদ্ধ সংগঠনের ‘পুনর্গঠন’ বার্তা: ছাত্রলীগের নোটিশ ঘিরে প্রশ্ন ও শঙ্কা Logo দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নলীগ লুট করে আগষ্টিন শত কোটি টাকার মালিক

ভালুকায় গণধর্ষণ মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯ ২১৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি; 
ময়মনসিংহের ভালুকা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম সাইফুল। পুলিশের দাবি, নিহত সাইফুল স্কুলছাত্রীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি। তার বিরুদ্ধে ভালুকায় ডাকাতি, ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। সাইফুল উথুরা ইউনিয়নের কৈয়াদী গ্রামের জাবেদ আলীর ছেলে।

ভালুকা থানার ওসি মো. মাঈন উদ্দিন জানান, গত ১৬ জুন ভালুকার উথুরা ইউনিয়নে এক স্কুলছাত্রীকে গণধর্ষণ করা হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় সাইফুল এক নম্বর আসামি ছিলেন।

আসামি সাইফুল ডাকাত ভালুকার হাতিবের এলাকার একটি বাড়িতে অবস্থান করছে এমন গোপন সূত্রে খবর আসে। এর ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে ভালুকা থানা এবং জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে যৌথ অভিযান চালালে দুষ্কৃতকারীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে।

পরে ঘটনাস্থল থেকে সাইফুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুই পুলিশ আহত হয়।

নিহত সাইফুলের বিরুদ্ধে ভালুকায় ডাকাতি, ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও তিনটি ছোরা উদ্ধার করেছে।

গত ১৬ জুন ভালুকার উথুরা ইউনিয়নের সোনা উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ওই শিক্ষার্থীকে স্কুলে যাওয়ার পথে কায়ানাড়া নামক স্থানে জঙ্গলের ভেতর অস্ত্রের মুখে গণধর্ষণ করে ও মোবাইল ফোনে ভিডিও ধারণ করে করা হয়। ২৪ জুন ওই ছাত্রী একই রাস্তা দিয়ে যাওয়ার সময় আবারও ধর্ষণের চেষ্টা চালায় সাইফুল, রমজানসহ তিন বখাটে।

এ ঘটনায় বাদী হয়ে ৩০ জুন ভালুকা মডেল থানায় মামলা করেন ওই স্কুলছাত্রীর বাবা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভালুকায় গণধর্ষণ মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আপডেট সময় : ০৯:০০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯