ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

২২ দিন ধরে খোঁজ নেই স্কুলছাত্রী স্বর্ণার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০১৯ ১৯৮ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা); 
ঈশ্বরদী উপজেলার আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী স্বর্ণা খাতুনকে (১৪) ২২ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না।

পুলিশ জানিয়েছে গত ১৫ জুন শহরের বাজার এলাকা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় সে। এ ঘটনায় পরদিন তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সে ঈশ্বরদী শহরের ভেলুপাড়া এলাকার মাসুদ রানার মেয়ে।

এদিকে স্বর্ণা নিখোঁজ হয়েছে, নাকি তাকে অপহরণ করা হয়েছে- এ নিয়ে এলাকাবাসীর মনে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ এখন পর্যন্ত কেউ মুক্তিপণ অথবা অন্য কোনো দাবি জানিয়ে পরিবারের কাছে ফোন করেনি।

বাবা মাসুদ রানা জানান, গত ১৫ জুন বিকেলে স্বর্ণা কেনাকাটার জন্য বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। সেই থেকে তার মুঠোফোনও বন্ধ রয়েছে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও মেয়ের সন্ধান পাওয়া যায়নি।

মা শিউলি বেগম বলেন, ‘আমার মেয়ে কোনোদিন শহরের বাইরে যায়নি। মেয়েকে খুঁজে বের করার জন্য আমার স্বামী বিভিন্ন স্থানে ছোটাছুটি করছেন।’

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, ‘স্বর্ণাকে উদ্ধারের জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। ইতোমধ্যে বগুড়া, দিনাজপুর, ও গাজীপুরে অভিযান চালিয়ে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

২২ দিন ধরে খোঁজ নেই স্কুলছাত্রী স্বর্ণার

আপডেট সময় : ০৯:৫২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০১৯