ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রেমের টানে ফিলিপাইনের তরুণী এবার কিশোরগঞ্জে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০১৯ ২২৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি;
নাম এনালিনি রোজালেস ফ্লোরেস। বাড়ি ফিলিপাইনের ভিনগেট প্রদেশের ভাগিউ সিটির সেন্ট্রাল ফেয়ারভিউ গ্রামে। ওই গ্রামের পাপিনিয়ামো সাভান্ডাল ফ্লোরেস এবং ক্রিসটিটা রোজালেস ফ্লোরেস এর সন্তান তিনি। অনলাইনে বাংলাদেশের কৃষ্টি কালচার সম্পর্কে জেনেছেন তিনি। সেই থেকে বাংলাদেশের প্রতি দুর্বলতা তার। এই সূত্রেই ফেসবুকে পরিচয় হয় বাংলাদেশের মো. জহিরুল ইসলাম রাজন এর সাথে।

রাজনের বাড়ি কিশোরগঞ্জ শহরের পুরাতন কোর্ট রোডে। হাজী মো. আব্দুর রশিদেও দ্বিতীয় ছেলে তিনি। প্রথমে দুইয়ের মধ্যে জানাশোনা। এর পর রাত জেগে চ্যাটিং এর পর চ্যাটিং। বাড়তে থাকে প্রেম, আগ্রহ। গভীর প্রেমে দুইজন দুই দেশে থাকলে কি ভালো লাগে? সিদ্ধান্ত হলো দুইজন একত্রিত হওয়ার। এনালিনি পাসপোর্ট করলেন। ভিসাও পেলেন। চলে এলেন বাংলাদেশে। প্রেমিক রাজনের কাছে।

এনালিনি গত ২৭শে জুন রাজনের বাসায় এসে উঠলেন। এরপর প্রেমিক মো. জহিরুল ইসলাম রাজন এর পরিবারের সম্মতিতে শুক্রবার (৫ই জুলাই) মহাধুমধামে দু’জনের বিয়ে অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার (৪ঠা জুলাই) সন্ধ্যায় বিশাল আয়োজনে দু’জনের হলুদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৫ই জুলাই) দুপুরে শহরের গাইটাল এলাকার অতিথি কমিউনিটি সেন্টারে রাজন-এনালিনি’র বিবাহোত্তর বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অন্তত হাজারখানেক অতিথি অংশ নেন।

কিশোরগঞ্জে আসার পর এনালিনি রোজালেস ফ্লোরেস এর নাম পরিবর্তন করে ‘জান্নাতুল ফেরদৌস জান্নাত’ রাখা হয়। এছাড়া ইসলামী বিধান মতে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। হলুদ সন্ধ্যা এবং বিয়ে ও বিবাহোত্তর বৌ-ভাত অনুষ্ঠানে ফিলিপিনো তরুণী এনালিনিকে বেশ উচ্ছ্বল দেখাচ্ছিল বলে এসব অনুষ্ঠানে যোগ দেয়া অতিথিরা জানিয়েছেন।

কিশোরগঞ্জের ছেলের সাথে ফিলিপিনো মেয়ের বিয়ের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে রাজনের সাথে এনালিনি’র প্রেমের সম্পর্ক গড়ে উঠে। যোজন যোজন দূরত্বের দুই দেশের বাসিন্দা হলেও শেষ পর্যন্ত হৃদয়ের টানে তারা একত্রে মিলিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রেমের টানে ফিলিপাইনের তরুণী এবার কিশোরগঞ্জে

আপডেট সময় : ০৮:৪২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০১৯