ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিআরটিসিতে দুর্নীতির বরপুত্র চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা Logo শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ঘিরে সমালোচনার ঝড় Logo বরিশালে গণপূর্তে ঘুষ–চেক কেলেঙ্কারি! Logo ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটির কম্বল ও খাবার বিতরন Logo বাংলাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন করল ইউরোপীয় ইউনিয়ন Logo নাগরিক শোকসভা কাল: সঙ্গে আনতে হবে আমন্ত্রণপত্র Logo উত্তরায় হোটেলে চাঁদা চাওয়ায় সাংবাদিককে গণধোলাই Logo ৩০ লক্ষ টাকায় বনানী ক্লাবের সদস্য হওয়া দুর্নীতিবাজ কাস্টমস কমিশনার জাকিরের পুনর্বাসন Logo চমেকে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট স্থাপন করল দূর্বার তারুণ্য ফাউন্ডেশন Logo তারেক রহমানের সঙ্গে সম্পাদক-সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত

বরিশালের পর এবার রংপুরে থ্রিডি জেব্রা ক্রসিং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯ ২০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক রংপুর:

বিভাগীয় শহর বরিশালের পর এবার রংপুর শহরের বাসিন্দারা পাবেন থ্রিডি জ্রেবা ক্রসিং। শিক্ষার্থীসহ পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারে নগরীর জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ে পরীক্ষামূলকভাবে এই থ্রিডি বা ত্রি-মাত্রিক জেব্রা ক্রসিং আঁকা হচ্ছে। রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) অর্থায়নে এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

এর মধ্য দিয়ে দেশের দ্বিতীয় নগরী হিসেবে আধুনিক এ পদ্ধতি ব্যবহারে নাম লেখাল রসিক। এর আগে দেশে প্রথম বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় থ্রিডি জেব্রা ক্রসিং আঁকা হয়।

কাশফিয়া কন্সট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান রংপুরে এই থ্রিডি জেব্রা ক্রসিং অঙ্কনের কাজ করছে। শিল্পী কামরুল হাসানের সার্বিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে ছয়জন এই কাজে যুক্ত রয়েছেন।

রসিক মেয়রের সহকারী একান্ত সচিব জাহিদ হোসেন লুসিড বলেন, দুর্ঘটনা এড়িয়ে নিরাপদে রাস্তা পারাপারের সুবিধার জন্য পরীক্ষামূলকভাবে নগরীতে দুটি স্কুলের মোড়ে থ্রিডি জেব্রা ক্রসিং আঁকা হচ্ছে। দু-একদিনের মধ্যে এর উদ্বোধন করা হবে। পর্যায়ক্রমে নগরীর গুরুত্বপূর্ণ সব রাস্তার মোড়ে এই ক্রসিং করা হবে।

তিনি আরও বলেন, তিন রঙের স্ট্রাইপ দিয়ে রঙিন করে তোলা হয়েছে থ্রিডি জেব্রা ক্রসিং। ফলে গাড়ি চালকরা যেমন পথচারীদের রাস্তা পারাপারকে গুরুত্ব দেবেন, তেমনি শিক্ষার্থীরাসহ পথচারীরাও এটি ব্যবহারে উৎসাহিত হবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বরিশালের পর এবার রংপুরে থ্রিডি জেব্রা ক্রসিং

আপডেট সময় : ১১:১৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯