ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রেমিকাকে পেতে স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা! 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯ ২২৩ বার পড়া হয়েছে

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি;

নরসিংদীর রায়পুরায় গতকাল বুধবার মরিয়ম আক্তার (১৯) নামে এক গৃহবধূকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নিহত মরিয়ম আক্তার উপজেলার চরআড়ালিয়া গ্রামের মো. শাহ আলমের মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম মো. রাসেল মিয়া। সে একই গ্রামের নয়ন মিয়ার ছেলে।

হত্যার পর অভিযুক্ত রাসেল তার স্ত্রীর লাশ হাত-পা বাঁধা অবস্থায় গ্রামের পাশে মেঘনা নদীতে ফেলে দেয়।তার গতিবিধি প্রতিবেশীদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘাতক স্বামীকে আটক করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নদী থেকে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতার মর্গে প্রেরণ করে।

বুধবার বিকালে (৩ জুলাই) রায়পুরা উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নের চরআড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটক অভিযুক্ত রাসেল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যার কথা স্বীকার করে। এ ঘটনায় নিহত মরিয়মের বাবা মো. শাহ আলম বাদী হয়ে বুধবার রাতেই রায়পুরা থানায় অভিযুক্ত রাসেলকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য, গত তিন মাস আগে পারিবারিকভাবে চরআড়ালিয়া গ্রামের নয়ন মিয়ার ছেলে রাসেলের সাথে একই গ্রামের শাহ আলমের মেয়ে মরিয়মের বিয়ে হয়। বিয়ের আগে থেকেই একই গ্রামের অন্য একটি মেয়ের সাথে রাসেলের প্রেমের সম্পর্ক ছিল। জিজ্ঞাসাবাদে রাসেল আরো জানায় সে তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলে তার প্রেমিকা তাকে সাফ জানিয়ে দেয়- বিয়ে করতে হলে স্ত্রীকে হয় ডিভোর্স না হয় হত্যা করতে হবে। এরই জের ধরে স্ত্রীকে গলায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ উপজেলার চরআড়ালিয়ার মেঘনা নদী থেকে মরিয়মের লাশ উদ্ধার করে।

রায়পুরা থানার পুলিশ পরির্দশক মো. মোজাফ্ফর হোসেন জানায়, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানা মামলা দায়ের করেছেন। প্রাথমিক জিজ্ঞাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রেমিকাকে পেতে স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা! 

আপডেট সময় : ০৪:০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯