ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গণপূর্তের ইএম শাখা সার্কেল ৪: তত্ত্বাবধায়ক প্রকৌশলী তৈমুর আলমের দূর্নীতির কীর্তি! Logo সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন জাহাঙ্গীর শিকদার Logo প্রকল্প বণ্টনে অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগে গণপূর্ত সচিব নজরুলকে নিয়ে বিতর্কের ঝড়! Logo শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগ: কোটি টাকার চুক্তিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহজাহান আলী Logo কক্সবাজার উত্তর বন বিভাগে সীমাহীন ঘুষ–দুর্নীতির অভিযোগ Logo বটিয়াঘাটায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক: সংখ্যালঘু সম্প্রদায়ের নিরবিচ্ছিন্ন নিরাপত্তার আশ্বাস Logo গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কায়সার কবির ও ক্যাশিয়ার এনামুল হকের বিরুদ্ধে কোটি টাকার লুটপাটের অভিযোগ|| পর্ব – Logo বহুজাতিক প্রতিষ্ঠানের অর্থ অপব্যবহার: এশিয়াটিক থ্রি সিক্সটি ইস্যুতে হাইকোর্টে যাচ্ছে আইনজীদের সংগঠন  Logo বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের জ্যেষ্ঠ নেতার পদোন্নতি সহ পিআরএল: রয়েছে শত কোটি টাকার লুটপাটের অভিযোগ! Logo দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ এর জন্মদিন আজ

চট্টগ্রামে দলবদ্ধ ধর্ষণে মুমূর্ষু তরুণী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯ ১৭৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো; 

কাজ শেষে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের আনোয়ারায় এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার রাতে ধর্ষণের শিকার ওই তরুণীকে (১৮) মুমূর্ষু অবস্থায় চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাত থেকে বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত তাকে পাঁচ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার। “তরুণী আজকে চোখ মেলে তাকিয়েছে। অল্প অল্প কথাও বলতে পারছে।”

পুলিশের ধারণা, এ ঘটনায় অটোরিকশার চালক এবং যাত্রীবেশী দুই দুর্বৃত্ত জড়িত। নির্যাতিত তরুণী কোরিয়ান ইপিজেডের কর্ণফুলী সু ফ্যাক্টরিতে কাজ করেন। চন্দনাইশের বাড়ি থেকেই তিনি প্রতিদিন কর্মস্থলে আসা-যাওয়া করেন।

জ্ঞান ফেরার পর তরুণীর সঙ্গে কথা হয়েছে জানিয়ে আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অটোরিকশায় যারা ছিল তারা অপরিচিত বলে তিনি জানিয়েছেন। তবে তাদের শারীরিক গঠনসহ কিছু বর্ণনা দিয়েছেন। সেই তথ্য ধরেই আমরা কাজ করছি।”

তরুণীর কাছ থেকে তথ্যের বরাত দিয়ে ওসি দুলাল বলেন, ফ্যাক্টরি থেকে বেরিয়ে বাড়ি ফিরতে আনোয়ারা চাতরি চৌমুহনী এলাকায় এসে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন।

“ওই অটোরিকশায় চালক ছাড়া আরও দুইজন ছিল। তারাই ওই তরুণীকে কালার মার দিঘী সংলগ্ন চায়না রোডে নিয়ে যায়। এলাকাটি নির্জন। সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে ধারণা করছি।”

ধর্ষণের পর ওই তরুণীকে চাতরি চৌমুহনী ও চায়না রোডের সংযোগ অংশে সড়কের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কর্ণফুলী থানার ওসি আলমগীর মাহমুদ।

“রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির আমাকে খবর দেয়।

“গিয়ে দেখি মেয়েটির মুর্মূষ অবস্থা, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। রাতেই দুই ব্যাগ রক্ত যোগাড় করে দেওয়া হয়। সকালেও রক্ত দেওয়া হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চট্টগ্রামে দলবদ্ধ ধর্ষণে মুমূর্ষু তরুণী

আপডেট সময় : ০৩:৫১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯