ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজ ঘরে মাদরাসাছাত্রীর বিবস্ত্র লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯ ২০২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি বাগেরহাট;
বাগেরহাটের মোরেলগঞ্জে হিরা আক্তার (১১) নামে এক মাদরাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা হিরাকে ধর্ষণের পর হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।

মঙ্গলবার বিকেলে মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম বহরবুনিয়া গ্রামের গাউছ শেখের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম এ কথা জানান।

নিহত হিরা আক্তার বহরবুনিয়া গ্রামের গাউছ শেখের মেয়ে এবং স্থানীয় ছাপড়াখালী গাজীরঘাট দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের বাবা গাউছ শেখ জানান, দুপুরে মাদরাসা থেকে ফেরার পর তারা একসঙ্গে খাবার খেয়েছেন। বিকেল ৩টার দিকে তিনি বাড়ির বাইরে যান। হিরার মা এ সময় ঘরে ছিলেন না। ৫টার দিকে তিনি খবর পান নিজ ঘরে গলায় ফাঁস দেয়া অবস্থায় হিরার মরদেহ পাওয়া গেছে।

এলাকাবাসী জানায়, মেয়েটিকে বিবস্ত্র ও গলায় গামছা দিয়ে ফাঁস দেয়া অবস্থায় পাওয়া গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে।

ওই ছাত্রীর চাচা মো. খলিল শেখ জানান, ঘরে কেউ না থাকার সুযোগে উচ্চ স্বরে সাউন্ডবক্স বাজিয়ে হিরা আক্তারকে যৌন নির্যাতন শেষে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তার পরনের কাপড় ছেঁড়া অবস্থায় খাটের পাশে পাওয়া গেছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, মাদরাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নিজ ঘরে মাদরাসাছাত্রীর বিবস্ত্র লাশ

আপডেট সময় : ১১:৫৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯