ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাব-রেজিস্ট্রার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ: দুদকের অভিযোগ ও তদন্তে তোলপাড় Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের Logo প্রধান প্রকৌশলীর বদলির আদেশ অমান্য, ঢাকাতেই বহাল ফ্যাসিস্টের দোসর উপসহকারী আব্দুল্লাহ-আল-মামুন Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সরাইলে ঔষধ কোম্পানির এরিয়া ম্যানেজার ডাকাতির শিকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯ ২৫৪ বার পড়া হয়েছে

দীপক দেবনাথঃ
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ঔষধ কোম্পানির এরিয়া ম্যানেজার (সেলস) ডাকাত দলের কবলে পড়েন । গতরাতে ঢাকা সিলেট মহাসড়কের ইসলামাবাদ নামক স্থানে এই ডাকাতির ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল, মোবাইল সেট নগদ টাকা ছিনিয়ে নেয় ডাকাত দল।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানাযায়, জেনারেল ফার্মাসিউটিক্যাল কোম্পানির এরিয়া ম্যানেজার বিশ্বনাথ সরকার কোম্পানির আঞ্চলিক কার্যালয়ে কাজ সেরে মোটরসাইকেল নিয়ে মাধবপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে ঢাকা সিলেট মহাসড়কের ইসলামাবাদ নামক নির্জন স্থানে ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে তার পথ রোধ করে একটি মোটরসাইকেল যার নাম্বার (ঢাকা মেট্রো হ ৪৯-৪৮৮৭) নগদ ৬০০০টাকা একটি এনরয়েড মোবাইল সেট ছিনিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

পরে তিনি রিক্সায় চড়ে বাড়িউরা বাজারে গেলে তখন টহল পুলিশের একটি পিকআপ ভ্যান রাস্তা দিয়ে যেতে দেখে। উনি পুলিশকে বিষয়টি জানালে পুলিশ থানায় মামলা করার কথা বলে চলে যায়।

সরাইল থানার বাড়িউড়া সড়কে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার নিকট সাংবাদিকরা জানতে চাইলে উনি চিৎকার চেচামেচি করে উঠেন । উনি বলেন কোথায় ডাকাতি হচ্ছে পুলিশ কি জানে নাকি? মামলা করেন পুলিশ তদন্ত করে খোঁজার চেষ্টা চালাবে।

পরে সরাইল থানায় অজ্ঞাত ব্যাক্তিদের আসামী করে একটি মামলা দায়ের করেন।
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ নুরুল হক বলেন আমি গতকাল রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গাড়িটি উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সরাইলে ঔষধ কোম্পানির এরিয়া ম্যানেজার ডাকাতির শিকার

আপডেট সময় : ০৪:০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯